২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কে ক্র্যাফটের বৈশাখী পোশাকের বর্ণিল আয়োজন

নানান বিষয়বস্তুর সমন্বয়ে নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালিয়ানা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 04:52 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

বাংলা বর্ষবরণের উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট হাজির হয়েছে নতুন সংগ্রহ নিয়ে। নানা মোটিফের অনুপ্রেরণায় আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানান পোশাকে।

লোকজ, আদীবাসি, নকশীকাঁথা, কাঁথা, কাশ্মিরি, জামদানী, ইক্কাত, ঐতিহ্যগত, আল্পনা, রিকশা আর্ট, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজ-সহ অন্যান্য পোশাক করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এসব ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মাধ্যম ব্যবহার হয়েছে।   

পরিবেশ ও আবহাওয়ার সাথে সাথে আরামের বিষয়টি মাথায় রেখে কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে- সুতি, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক ও অরগাঞ্জা।

লাল সাদার চিরাচরিত সমন্বয় ছাড়াও নানান রং যেমন- মেরুন, ম্যাজেন্টা, ক্রিমসন রেড, পিচ, পিঙ্ক, কোরাল পিঙ্ক, ব্রিক রেড, প্লাম রেড, বার্গান্ডি, বিস্কটি, নেভি, টেন-ব্রাউন এর ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ । 

আয়োজনে রয়েছে সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস্, টিউনিক, টপস-স্কার্ট। এছাড়া বৈচিত্র্যপূর্ণ শাড়ি সংগ্রহ তো আছেই।

ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ‘কাট বেইজড’ পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে ‘রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট’, এথনিক শার্ট, ফতুয়া এবং টি শার্ট। 

মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রংয়ের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি শার্ট।্

এছাড়াও রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে পরার পোশাক ও যুগোলদের বিশেষ আয়োজন।

বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও অনলাইন kaykraft.com ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে এসব পোশাক।