২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীদশের ঐতিহ্যের বুননে ঈদের আনন্দযাত্রা

দশটি প্রতিষ্ঠানের মিলিত প্রয়াসে দশ ধরনের মোটিফের আয়োজনে সাজানো হয়েছে ঈদের সংগ্রহশালা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 11:35 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশ আয়োজন করেছে বিশেষ ঈদ উৎসব, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সুর মিলেছে দেশীয় নকশার বর্ণিল ছোঁয়ায়।

এই আয়োজন সাজানো হয়েছে নিপুন, কেক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা এবং সৃষ্টি— এই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর বৈচিত্র্যময় ঈদ সংগ্রহে।

প্রতিটি ব্র্যান্ড তাদের নিজস্ব স্বকীয়তায় তুলে ধরেছে ঈদের আবেগ—কোথাও সূক্ষ্ম হ্যান্ডক্রাফট, কোথাও প্রাণবন্ত রংয়ের ছটা, কোথাও বা নীরব সৌন্দর্যের ছোঁয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- নিপুনের কোমল বুনন, কেক্রাফটের শৈল্পিক নকশা, অঞ্জন’সের চিরন্তন কারুকাজ, রঙ বাংলাদেশের উৎসবের রঙিন স্পন্দন, বাংলার মেলার দেশজ ঐতিহ্য, সাদাকালোর মিনিমাল নান্দনিকতা, দেশালের সুতোর গল্প, নগরদোলার নগর-ছাপ আর সৃষ্টি’র সৃজনী ভাবনা— সব মিলিয়ে দেশীদশের প্রতিটি কেন্দ্র হয়ে উঠেছে এক একটি ঈদমেলা।  

ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী রোডের আফমী প্লাজা এবং সিলেটের কুমারপাড়ার বীর বিক্রয় ইয়ামিন কমপ্লেক্সে দেশীদশের বিক্রয়কেন্দ্রে মিলছে নারী, পুরুষ ও শিশু- সবার জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন, যাতে প্রতিটি পরিবার নিজেদের মতো করে ঈদের আনন্দ উদযাপন করতে পারে।

এছাড়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেইসবুক পেইজ  www.facebook.com/deshidosh2009 এ প্রদর্শিত হবে ঈদের রং, ঐতিহ্যের ছোঁয়া এবং নতুন সংগ্রহের সব আকর্ষণীয় ডিজাইন—যেখানে প্রতিটি পোশাক যেন বলে একেকটি আনন্দের গল্প।