২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিহার্যতার গল্পে লা রিভে’র শীতকালিন পোশাক

প্রথমবারের মতো তারা নিয়ে এসেছে ওভারকোট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

১৬ বছরের সাফল্য নিয়ে লা রিভ এই শীতে নিয়ে এসেছে ‘মিনিমাল ফ্যাশনে’র নতুন অধ্যায়।

আর এই দুই উপলক্ষ্য মিলিয়ে রাজধানীর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উইন্টার গার্ডেনে আয়োজিত হয়- ‘লা রিভ গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট’।

নিজেদের এসব পোশাক ফ্যাশন রানওয়েতে মেলে ধরেন এই প্রতিষ্ঠানের আয়োজনে ‘ফেইস হান্ট কন্টেস্ট: সিক্সটিন স্টার্স’য়ের মডেলরা।

আর র‌্যাম্প শোয়ের ‘শো-স্টপার’ ছিলেন অভিনেত্রী সাবিলা নূর।

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “১৬ বছরপূর্তিতে ‘ফেইস হান্ট কন্টেস্ট: সিক্সটিন স্টার্স’ ছিল আমাদের এমন এক প্রয়াস, যেখানে ফ্যাশন ও সৌন্দর্য হয়ে উঠেছে আত্মপ্রকাশের ভাষা, নিজের মতো করে নিজেকে প্রকাশের সাহস। আমরা এমন ১৬জন মডেল ও কন্টেন্ট ক্রিয়েটর তৈরির চেষ্টা করেছি যারা পজিটিভ ইমেজ ও কন্টেন্ট দিয়ে সমাজ, এমনকী দেশের জন্যেও ইতিবাচক বার্তা দিতে পারবেন।”

এই পূর্তি উৎসবে আরেকটি প্রতিযোগিতা ছিল ‘ফ্ল্যাশব্যাক ইন লা রিভ লুক কন্টেস্ট’- অনলাইন ক্যাম্পেইন হিসেবে আয়োজন করা হয় এই আয়োজনে লা রিভের পোশাকে প্রিয় মুহুর্ত ‘শেয়ার’ করেছিলেন লা রিভ ভক্তরা।

দুটি প্রতিযোগিতাই পাবলিক ভোট ও জুরিবোর্ডের সমন্বয়ে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

‘লা রিভ উইন্টার কালেকশন ২০২৫’য়ের জন্য এবার বেছে নেওয়া হয়েছে সরল সমিকরণে উষ্ণ পোশাক।

মন্নুজান নার্গিস বলেন, “আধুনিক ফ্যাশনপ্রেমীদের শীতের পোশাকের রুচি বদলেছে। গড়পড়তার ভারি পোশাকের বদলে তারা সরল, ক্লিন বা নিপাট ডিজাইনের শীত পোশাক পছন্দ করছেন। এমন পোশাক যা উষ্ণতার পাশাপাশি অভিজাত লুক দেবে, আবার ট্রেন্ডের সাথেও তাল মেলাবে। একই সাথে, খুব সহজেই নিত্য-দিনের যে কোনো আয়োজনে পরে ফেলা যাবে বা ম্যাচ করবে। মিনিমাল, ট্রেন্ডি, এবং ক্লাসি - এই তিনটি ডিজাইন পিলারের অনুপ্রেরণায় তৈরি হয়েছে লা রিভের নতুন উইন্টার কালেকশন। যার নামকরণ করা হয়েছে ‘এসেনশলিজম’ বা অপরিহার্যতা।

‘সেন্টিমেন্ট’ বা প্রধান রং হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘পাডল’ বা হালকা মেটে রং। সাথে যোগ হয়েছে ’প্র‌্যাকটিক্যাল নিউট্রাল’ বা সাদা, হালকা গোলাপি, ধুসর-সবুজ, মাখন বাদামি, আকাশি নীল, পুদিনা সবুজ, বেইজ, লেবু সবুজের মতো রং।

গাঢ় হিসেবে এসেছে নেভি ব্লু, কালো, সয়া-ব্ল্যাক, কমলা, লাল ও মেরুনের শেইড।  

শীতের সংগ্রহে ‘হাইনেক’য়ের পাশাপাশি নোচ, স্পাইক ও শল ল্যাপেল কলার, নেকলাইনে র‌্যাফেল ও ফ্রিলের ফ্রেম, মক, কল, কিমানো ও ভি-নেকের বৈচিত্র্য।

কাফ, লেয়ার ও ফ্লন্সের পাশাপাশি চোখে পড়বে কাফ ও বেলুন-পাফ স্লিভের নতুন সব নকশা।

কারচুপি ও এম্ব্রয়ডারির কাজেও ফোটানো হয়েছে প্রিন্টস্টোরির মোটিফ। লেজার কাটের সুক্ষ নকশাও বাদ পড়েনি।

লাইনিং, বিভিন্ন রকম পকেট, বেল্ট ও হেমলাইনের লেংথ, প্রিন্সেস প্যাটার্ন থেকে কাটওয়ার্ক-  পোশাকগুলিতে স্টাইলের পাশাপাশি বাস্তবজীবনে ভার্সেটালিটি বা বহুমাত্রার ব্যবহারযোগ্যতা আনা হয়েছে।

পার্কা বা ওভারকোট জ্যাকেটগুলোর শুধু বাতাস নয়, কুয়াশার আর্দ্রতাও রোধ করবে। অন্য দিকে ব্লেজার, কোটের জন্য প্রাধান্য পেয়েছে ‘ব্লেন্ডেড ফেব্রিক’, যাতে ফিটিং পারফেক্ট হয়।

আবার, ক্যাজুয়াল ও পার্টির জন্য ভিসকোস, কটনের পাশাপাশি জুম, অ্যামিনো সাটিন, স্ট্রেচেবল ও সাটিন-জর্জেট কাপড় বেশি ব্যবহার করা হয়েছে। এই কাপড়ে পোশাক কুঁচকে যায় না, লেয়ারিং করা সহজ, আবার হাঁসফাঁস গরমও লাগে না।  

মোটিফ হিসেবে এসেছে চেক এবং প্লেইড। আরও দেখা যাবে ফ্লোরাল আরজাইল চেকের ব্যবহার।  

এবারই প্রথম নারী ও পুরুষের জন্য ডিজাইন করা হয়েছে ওভারকোট। ক্যানভাস, টুইল, চেক ও স্ট্রাইপের বুননে তৈরি করা এই উষ্ণ ওভারকোটগুলো কুয়াশা থেকে সুরক্ষা দেবে, পরনের প্রিয় পোশাককেও রাখবে নিরাপদে।  

আরও আছে অল-সিজন ব্লেজার, যা বিজনেস, ক্যাজুয়াল ও ফর্মাল -সব আয়োজনেই পরা যাবে।

শীতের জ্যাকেটের সংগ্রহে আছে বাইকার, বোম্বার ও পার্কা জ্যাকেট।  

ট্রেঞ্চকোটের কনসেপ্ট বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কাঁধের ইপুলেটের কনসেপ্ট থেকে বের হয়ে ফেব্রিক, আউটলুক ও প্যাটার্নে ফোকাস করা ট্রেঞ্চকোট পাওয়া যাবে লা রিভে।  

সোয়েটারে ব্যবহার করা হয়েছে সুতি, ভিসকোট ও উলের তন্তু। পুরুষের হাতাকাটা ভেস্ট ও হাইনেক সোয়েটার, নারী ও শিশুদের ফুল স্লিভ সোয়েটার, কার্ডিগান, সবই পাওয়া যাবে শীতের সম্ভারে। সোয়েটারের সাথে ম্যাচ করা স্কার্ফ, বিনি ক্যাপ ও ইনফিনিটি মাফলার দেখা যাবে পাশেই।