২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষে মূল্যছাড়ে দেশীদশ

দেশীয় ফ্যাশনের উৎসবের অংশ হিসেব দেশীদশে অন্তর্ভূক্ত সব প্রতিষ্ঠানের পণ্যে চলছে ছাড়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর সমন্বয়ে গঠিত দেশীদশ, ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে কাজ করে চলছে।

আর এবার তাদের ‘ইয়ার এন্ড সেল’-এর পোশাক প্রদর্শনী হিসেবে ঢাকার বসুন্ধরা সিটি লেভেল চার ও সিলেটের কুমারপাড়ায় অবস্থিত বিক্রয়কেন্দ্র চলছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই মূল্যছাড় আয়োজনে মিলবে- শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, টপস, কামিজ, শাড়ি, পাঞ্জাবি,  গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি। এই আয়োজন চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

বিক্রয়কেন্দ্রর পাশাপাশি অনলাইন কেনাকাটাতেও থাকছে এই সুবিধা।