সাভারে বায়োজিনের নতুন শাখা
উদ্বোধন উপলক্ষ্যে থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়।
সাভারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বায়োজিন কসমেসিউটিক্যালসের নতুন শাখা।
বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—সবকিছুই এখন এক ছাদের নিচে পাচ্ছেন সাভারবাসী।
শনিবার সাভারের জলেশ্বরের শিমুলতলার এম.কে টাওয়ারের নিচ তলায় শাখাটির উদ্বোধনকালে যোগ দেন রুকাইয়া জাহান চমক, ফারজানা ইসলাম (মেইক ইট আপ বাই ফারজানা ইসলাম), ইশায়া তাহসিন, আয়েশা আক্তার তৌশি (নেভার টু এক্সট্রা) এবং নাজমী জান্নাতের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিত্বরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন উপলক্ষ্যে বায়োজিনের নির্দিষ্ট অথেনটিক ডার্মো কসমেটিকস ও ট্রিটমেন্টে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা।
বায়োজিনের সাভার শাখায় পিগমেন্টেইশন, ব্রণ, বলিরেখা, ডার্ক স্পটসহ ত্বকের বিভিন্ন ত্বক ও চুলের সমস্যার সমাধান পাওয়া যাবে।
এছাড়া চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য নিরাপদ ও সায়েন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট; অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান; কার্যকর বিউটি সাপ্লিমেন্টস ও স্মার্ট লাইফস্টাইল প্রোডাক্ট সাভারসহ দেশের সব বায়োজিন ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়।
