২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখ ঈদ শাড়ি উৎসব

বৈশাখ ও ঈদের আমেজ মিলবে শাড়িগুলোতে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 01:27 PM

Updated : 10 Apr 2023, 01:27 PM

কে ক্র্যাফট আয়োজিত উৎসব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত প্রতিষ্ঠানের ফ্লাগশিপ স্টোরে এই উৎসবে থাকছে নানান রং ও নকশার হ্যান্ডলুম, সূতি, সিল্ক, কাতানসহ বিভিন্ন ধরনের শাড়ির সংগ্রহ।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রধান দুই উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট শাড়ির বৈচিত্র্যপূর্ণ কারুকাজে বড় আয়োজন উপস্থাপন করেছে।

শাড়িতে আছে মোগল শৈলী ও গয়না, ম্যান্ডালা ফ্লোরাল আর্ট, জামদানি, কাঁথা স্টিচ, আর্ট ডেকো, শাপলা, ফ্লোরাল, ট্রাইবাল, ফোক আর্ট, জ্যামেতিক মোটিফের উপস্থাপনা।

প্রতিষ্ঠানের নিজস্ব বুননরীতি, মোটিফের ব্যবহার, রংয়ের বিন্যাস, ভ্যালু অ্যাডিশনে সবার জন্য উপযোগী এবং উৎসবমুখী এই শাড়িগুলোতে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারি মাধ্যমের ব্যবহার রয়েছে।

সুতি, হাফ সিল্ক, কোটা মসলিন, অরগাঞ্জা, পেপার সিল্ক ফ্যাব্রিকে উৎসবমুখী রোজ বেইজ, আকাশি, অলিভ, নেভি, কালো, ফিরোজা, কোরা, বাসন্তী, টিল, অ্যাকুয়া এনটিক, পার্পল, সাদা, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন, সি গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, রেড, ব্রিক রেড, হলুদ, এমারেল্ড গ্রিন, ম্যাজেন্টা-সহ নানান রং ও নকশায় ডিজাইনকৃত বর্ণিল শাড়িগুলোর সাথে মিলিয়ে পরতে নানান ধরনের অনুষঙ্গও মিলবে এই আয়োজনে।