হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ছুটির দিনের দুপুরে পারিবারিক আয়োজন
নানান ধরনের খাবার সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুবিধাসহ শিশুদের জন্য রয়েছে আলাদা আয়োজন।
শহরের কোলাহল থেকে একটু বিরতি নিয়ে প্রিয়জনদের সঙ্গে ছুটির দিন উপভোগ করতে ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার’ আয়োজন করেছে ‘টেক্স-মেক্স ব্রাঞ্চ ফিয়েস্তা’।
১৭ মে থেকে এই আয়োজন শুরু। আর সপ্তাহের শুধু শনিবারে দিনব্যাপী উৎসবের মাধ্যমে হোটেলটির ছাদে অবস্থিত দৃষ্টিনন্দন ‘স্কাইলাইন সুইমিং পুল’ এবং ‘অ্যাটিটিউড রেস্টুরেন্ট’য়ে পারিবারিক মিলনমেলা বসবে, জানানো হয় প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে।
যেখানে সকালের নাস্তা আর দুপুরের খাবার মিলিয়ে অতিথিরা উপভোগ করবেন নানান স্বাদের খাবার— ওয়াফল, প্যানকেক, এগস বেনেডিক্ট, মিনি চিকেন স্লাইডারস (রঙিন বানসহ), চিকেন ফ্লাউটাস, চিকেন কেসাডিয়া, ব্রেকফাস্ট বুরিটো, বিফ ফাহিতাস, টেক্স-মেক্স মেক্সিকান পিজ্জা, বেকন ও চিজ হ্যাঁলেপেনো পপারস পিজ্জা, চিকেন এনচিলাডাস, কর্ন সালসা, টেক্স-মেক্স উইংস, চিলি কর্ন কারনে দিয়ে স্টাফড পটেটো-সহ আরও নানা পদ।
সাথে থাকছে হাতে তৈরি চিজ প্ল্যাটার, বাটারি ক্রসেন্ট, পেস্ট্রি আর ডোনাট ।
পাশাপাশি থাকছে ‘পুলসাইড লাইভ মিউজিক’ ও ‘ফ্রি মকটেইল বার’।
১৮ তলায় থাকছে ‘কিডস জোন’-এ থাকবে ইন-হাউস মুভি (পপকর্নসহ!), গাইডেড কুকিং ক্লাস, স্লাইড, পেইন্টিং কর্নার, রকিং হর্স আর নানা ধরনের ইন্টারঅ্যাকটিভ গেমস। অন্যদিকে বাবা-মা নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন পুলসাইডে কিংবা রেস্তোরাঁয়।
অতিথিরা সুইমিং পুল বিনামূল্যে ব্যবহার করতে পারবে। যেখানে দিনভর চলবে নানান ধরনের খেলা। যেমন- স্প্ল্যাশ গেম, ফ্লোটিং টয়, ওয়াটার গান। এছাড়া রঙিন ফটো বুথ পরিবারের প্রতিটি মুহূর্তকে ধরে রাখা যাবে।
প্রমোশনাল অফার হিসেবে রয়েছে B1G1 ৪,৫০০ টাকা (নেট) এবং B1G2 ৫,৫০০ টাকা (নেট)। এছাড়া ১০ থেকে ১৫ জনের গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে থাকছে ‘ফ্রি হোটেল স্টে’।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার–এর নির্বাহী ব্যবস্থাপক দীপঙ্কর দে বিজ্ঞপ্তিতে বলেন, “আমরা বিশ্বাস করি, খাবার শুধু স্বাদের অভিজ্ঞতা নয়, এটি একত্রে সময় কাটানোর, মূহূর্ত উপভোগ করার ও ভালোবাসা ভাগাভাগি করার একটি মাধ্যম। এই ‘ব্রাঞ্চ’ আয়োজনটি তাই শুধু একটি খাবারের ইভেন্ট নয়— এটি একটি পূর্ণাঙ্গ দিনের স্মৃতিময় যাত্রা।”
