রিকশা পেইন্টিং সংরক্ষণের উদ্যোগ
রিকশা পেইন্টিং’য়ের ইতিহাস, শিল্পী ও সংস্কৃতি রক্ষায় ইউনেস্কো এবং উইন্ডমিল।
সম্প্রতি ইউনেস্কো রিকশা পেইন্টিং’কে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এই ধারাবাহিকতায় রিকশা পেইন্টিংয়ের সাথে যুক্ত চিত্রশিল্পীদের জীবনযাত্রার মান উন্নত করা ও তাদের টেকসই আয় নিশ্চিতকরণ এবং রিকশা পেইন্টিংয়ের ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণ করতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড একত্রে কাজ করতে সম্মত হয়, বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এই উপলক্ষ্যে ৬ মার্চ দুই পক্ষের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কোর ‘হেড অব অফিস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ’ সুশান ভাইজ এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম।
আরও ছিলেন ইউনেস্কোর পক্ষ থেকে সংস্কৃত প্রধান কিযী তাহনিন এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ‘হেড অব স্ট্র্যাটেজিক প্ল্যানিং’ সুমন পাটওয়ারী
জানানো হয়, ‘রিকশা পেইন্টিং: এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’ নামক এ প্রকল্পে রিকশা পেইন্টিংয়ের চিত্রশিল্পীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, প্রদর্শনী, রিকশা পেইন্টের সার্বিক বাণিজ্যিকীকরণ, বড় বড় ব্র্যান্ডের সাথে সংযুক্তিকরণসহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই উদ্যোগে।
