২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সেরাম ইন লোশন’

সেরাম ভিত্তিক এই লোশন সারা বছরই ব্যবহার করা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 04:11 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

স্কিনকেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন নিয়ে এসেছে নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সেরাম ইন লোশন’।  

ইউনিলিভার বাংলাদেশের স্কিন কেয়ারের এই নতুন সংযোজন উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ লঞ্চিং ইভেন্ট ‘দ্যা গ্লো সিটি’।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসারে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন কোরিওগ্রাফার আজরা মাহমুদ।

লোশন সাধারণত শীতকালে ব্যবহার করা হয়। তবে ভ্যাসলিনের এই নতুন পণ্য ‘গ্লুটা হায়া সেরাম ইন লোশন’ সব ধরনের আবহাওয়াতে এবং সারা বছর ত্বককে আর্দ্র ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে, বলে দাবি করা হয় বিজ্ঞাপ্তিতে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষভাবে তৈরি এই লোশনে আছে অনন্য সেরামের সমন্বয়। যা মুখের সাথে হাত-পায়ের ত্বকেরও যত্ন নেবে। এর ফর্মুলা দ্রুত শোষিত হয়ে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা নিয়ে এসে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে।   

সাধারণত সেরাম মুখের যত্নেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ভ্যাসলিনের আমদানিকৃত খাঁটি প্রিমিয়াম এই পণ্য ত্বকের প্রতি যত্নশীল করেই তৈরি।

যারা সেরাম প্রাধান্য দিয়ে ত্বক পরিচর্যায় আগ্রহী এবং হাত-পায়ের যত্নে সেরামের গুরুত্ব অনুভব করেন এই প্রসাধনী এমনভাবেই তৈরি করা হয়েছে। এটা সারা শরীরে ব্যবহার করা যায়।

এতে থাকা শক্তিশালী উপাদান ত্বকের গভীরে কাজ করে আর্দ্রতা আটকে রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। গরম বা শীত, এটি ত্বককে আর্দ্র রেখে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

নতুন গ্লুটা হায়া রেঞ্জের দুটি ধরন রয়েছে। ‘ডিউই রেডিয়েন্স’ ও ‘ফ্ললেস গ্লো’। যা গ্লুটা হায়া ভোক্তাদের ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে।

এর ‘ডিউই রেডিয়েন্স’য়ে আছে গ্লুটা গ্লো, হায়ালোরন এবং নায়াসিনামাইড। যা ভিটামিন সি’য়ের তুলনায় ১০ গুণ বেশি শক্তিশালী।

আরেকটি ধরন হল ‘ফ্ললেস গ্লো’। যাতে রয়েছে গ্লুটাথিয়ন, হায়ালোরন ও প্রো-রেটিনল। যা আর্দ্র করে ত্বকের দাগ  কমিয়ে দেয় উজ্জ্বলতা।

এই লোশনগুলোর লক্ষণীয় বিষয় হচ্ছে এটি নন-স্টিকি ও লাইটওয়েট ফর্মুলায় তৈরি।

রাজধানীর তেজগাঁ সংযোগ সড়কে আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অ্যামেইজিং গ্লুটা হায়ার’য়ের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের স্বনামে পরিচিত ইনফ্লুয়েন্সার, রূপবিশেষজ্ঞ, সেলিব্রিটি এবং মিডিয়া ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর বিভিন্ন জোন। এর মধ্যে ইন্টারেক্টিভ গ্লুটা গ্লো জোন ছিল- যেখানে অতিথিরা পণ্যটি ব্যবহার করে এর তাৎক্ষণিক ফলাফল বুঝতে পারেন এবং এই বিষয়ে মতামত দেন।

এছাড়াও ছিলো, গ্লো ক্যাফে, গ্লো ফ্রেম, গ্লো রানওয়ে মিডিয়া ব্যক্তিত্ব এবং সৌন্দর্য জগতের পরিচিত মুখরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সেরাম-ইন-লোশনের প্রশংসা করেন, বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।