ইতালীয় অনুপ্রেরণায় দেশের বাজারে ‘এক্স বাথওয়্যার’
নকশায় সরলতা ও কারিগরি উৎকর্ষের সমন্বয় ঘটেছে প্রতিষ্ঠানটির নানান বাথরুম সামগ্রীতে।
ইতালীয় নির্মাণ শৈলীর অনুপ্রেরণায় তৈরি প্রিমিয়াম বাথওয়্যার নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এক্স বাথওয়্যার।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্র্যান্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বিভিন্ন বাথওয়্যার সংগ্রহ, যেমন- বেসিন, কমোড, প্যান ইতাদি পণ্য তৈরির ক্ষেত্রে আধুনিক নকশা, সরলতা এবং ব্যবহার যোগ্যতার দিক উপস্থাপন করা হয়।
পণ্য নকশায় ইতালীয় নান্দনিকতার সাথে আন্তর্জাতিক মানের কারিগরি উৎকর্ষের সমন্বয় করা হয়েছে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
‘এক্স বাথওয়্যারে’র পণ্যসমূহ মূলত আবাসিক প্রকল্প, হোটেল ও বাণিজ্যিক স্থাপনার জন্য বাজারজাত করা হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, “আধুনিক বাথরুম নকশায় সরলতা এবং মানসম্পন্ন পণ্যের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মাথায় রেখেই আন্তর্জাতিক মানের এক্স বাথওয়্যারের পণ্যসমূহ বাজারে আনা হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি, ডেভেলপার, নির্মাণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
