২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রঙ বাংলাদেশ-এর ফাগুন উৎসব আয়োজন

এবারের বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘মেক্সিকান ফোক আর্ট’; মিশেল ঘটানো হয়েছে দেশীয় ঐতিহ্যের সাথে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 06:05 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

শিমুল–পলাশের আগুনরঙা ডানায় ভর করে বসন্ত যখন প্রকৃতির বুকে নেমে আসে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। প্রকৃতির এই প্রাণবন্ত রূপ ও বসন্তের উচ্ছ্বাসকে ধারণ করেই রঙ বাংলাদেশ আয়োজন করেছে এবারের ফাগুন উৎসবের বিশেষ সংগ্রহ।

রং, শিল্প ও ঐতিহ্যের মিশেলে এবারের ফাগুন উৎসব সংগ্রহে অনুপ্রেরণা হিসেবে উঠে এসেছে ‘মেক্সিকান ফোক আর্টে’র উজ্জ্বল রং, জ্যামিতিক নকশা ও ঐতিহ্যবাহী প্রতীক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় লোকজ শিল্পের মুক্ত চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে প্রতিটি পোশাকে হাতে আঁকা মোটিফ, ছন্দময় প্যাটার্ন ও সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে কারুশিল্পের সৌন্দর্য।

রঙ বাংলাদেশ বরাবরই উৎসবকে গল্প হিসেবে তুলে ধরে— আর সেই গল্প লেখা হয় কাপড়ের ভাঁজে ভাঁজে। এবারের ফাগুন উৎসবেও হাফসিল্ক, কটন ও অন্যান্য আরামদায়ক কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি ও হাতের কাজের মাধ্যমে ফুটে উঠেছে শিল্পের গভীরতা ও নান্দনিকতা। প্রতিটি পোশাকে রয়েছে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী আরাম ও যত্নের ছোঁয়া।

এই বিশেষ সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টপস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট।

এছাড়াও থাকছে ‘ফ্যামিলি ম্যাচিং পোশাক’— যেখানে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে কিংবা পুরো পরিবার একই রং ও বিষয়বস্তু সম্মিলিত পোশাক।

প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও ঘরে বসেই কেনাকাটার সুবিধার জন্য ভিজিট করা যাবে রঙ বাংলাদেশ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rang-bd.com।