Published : 09 Apr 2026, 06:29 PM
গরমে স্বস্তি দিতে ছোট্ট, হালকা ও সহজে বহনযোগ্য ‘মিনি ফ্যান’ হয়ে উঠেছে অনেকের সঙ্গী।
রিচার্জেবল এই ফ্যান ব্যাগে রেখে যেকোনো সময় বের করে ব্যবহার করা যায় বলে, জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
রাজধানীর কারওয়ানবাজার ইলেকট্রিক মার্কেটের ‘হাছানাত ইলেকট্রিক’-এর কর্নধার হাছানাত হোসেন বলেন, “গরম বাড়ার সঙ্গে সঙ্গে মিনি ফ্যানের চাহিদা বেড়েছে। বিশেষ করে নেক ফ্যান ও হ্যান্ড ফ্যান সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। একবার চার্জ করে চার থেকে ১০ ঘণ্টা পর্যন্ত চলে। অনেকে অফিসে, স্কুলে বা ভ্রমণে নিয়ে যাচ্ছেন।”
মিনি ফ্যানের জনপ্রিয় ধরন ও সুবিধা
মিনি ফ্যানগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেকের নিজস্ব সুবিধা রয়েছে:
নেক ফ্যান: ঘাড়ে ঝুলিয়ে ব্যবহার করা যায়। হাতে ধরে থাকা লাগে না। হাঁটাচলা, ব্যায়াম বা গাড়ি চালানোর সময় এটি সবচেয়ে আরামদায়ক। ঘামের দুর্গন্ধ কমাতে কিছু মডেলে সুগন্ধি স্প্রে করার সুবিধাও আছে।
হ্যান্ডহেল্ড বা পোর্টেবল ফ্যান: হাতে ধরে ব্যবহার করা যায়। খুব ছোট ও হালকা। ব্যাগ বা পকেটে সহজে রাখা যায়।
মিস্ট ফ্যান: বাতাসের সঙ্গে পানির কণা ছড়ায়। দ্রুত ঠাণ্ডা অনুভূতি দেয়। গরমে এটি বিশেষভাবে কার্যকর।
ব্লেডলেস ফ্যান: নিরাপদ, বিশেষ করে শিশুদের জন্য। আধুনিক ডিজাইন।
মাল্টিফাংশনাল ফ্যান: ফ্যানের সঙ্গে পাওয়ার ব্যাংক বা লাইটের সুবিধা থাকে।
কোথায় পাবেন ও দাম কেমন
অনলাইন প্ল্যাটফর্ম যেমন- জিসুলাইফ, মিনিসো, রকমারি, দারাজ বা ফেইসবুক পেজে সহজেই পাওয়া যায়। রাজধানীর কারওয়ানবাজার, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি বা বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানেও মিলবে।
দামের ক্ষেত্রে বৈচিত্র্য আছে। সাধারণ চার্জার ফ্যান ২০০ থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যায়। একটু ভালো মানের হ্যান্ড বা নেক ফ্যান ৮০০ থেকে ২ হাজার টাকা।
সুগন্ধি বা মিস্ট স্প্রে সুবিধাযুক্ত মডেল ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।
কারা ব্যবহার করছেন
শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়ার পথে, অফিসগামী কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াতের সময়, রান্নাঘরে ব্যস্ত গৃহিণীরা এবং ব্যায়ামপ্রেমীরা এই ফ্যান ব্যবহার করে আরাম পাচ্ছেন।
রাজধানী মোহাম্মপুরে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আয়েশা আকতার মিশু বলেন, “বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ব্যাগে মিনি ফ্যান নিয়ে যাই। গরম লাগলেই চালিয়ে দিই। অনেক আরাম লাগে।”
ঢাকার মোহাম্মদপুর এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রনি হোসেন বলেন, “তবে কেনার সময় ব্যাটারির ব্যাকআপ, ব্র্যান্ড ও ওয়ারেন্টি দেখে নেওয়া উচিত। ভালো মানের ফ্যান কিনলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা কমবে।”
যে কারণে কেনা ভালো
আরও পড়ুন
দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে
গ্যাসের চুলার বিকল্প ইন্ডাকশন চুলার যত্ন ও ব্যবহার