জিন্স বছরের পর বছর যেভাবে নতুন রাখা যায়
যতটা না পরা, তার চেয়েও বেশি নির্ভর করে কীভাবে ধোয়া হচ্ছে।
জিন্স (প্যান্ট) যত পুরান হয়, ততই আরাম লাগে – এই কথা সবাই বলে। তবে দু-চার মাস পরেই রং ফিকে, হাঁটুর কাছে ছিঁড়ে যাওয়া, কোমর ঢিলে – এসব দেখে মন খারাপ হয়!
আসলে আমরা নিজেরাই জিন্সকে মেরে ফেলি ভুল ধোয়া আর যত্নের অভাবে।
ঢাকার বাবর রোডের মা লন্ড্রির কর্ণধার মাযহারুল ইসলাম বললেন, “জিন্স যত কম ধোয়া যায় ততই ভালো। সঠিক নিয়ম মানলে দুতিন বছরেও নতুনের মতো থাকে।”
নিয়ম মানলেই জিন্স থাকবে নতুন
টিপস
ছোট দাগ: টুথপেস্ট লাগিয়ে হালকা ঘষুন, মুছে ফেলুন।
গন্ধ হলে: ফ্রিজে প্লাস্টিকে মুড়ে রাতভর রাখুন।
রং ঝকঝকে রাখতে: ধোয়ার সময় অল্প কালো গোলমরিচ ছিটিয়ে দিন।
আরও পড়ুন
