ফ্লাইট থাকলে ভোটের দিন কী করবেন জেনে নিন
পাসপোর্ট-টিকিট সঙ্গে রেখে আগেই প্রস্তুতি নিন।
১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে দেশজুড়ে যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ থাকলেও সকল বিমানবন্দর খোলা থাকবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
‘জিলহজ গ্রুপ বাংলাদেশ’য়ের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সনি বলেন, “ভোটের দিন ফ্লাইট বাতিল বা স্থগিতের কোনো নির্দেশনা নেই। তবে রাস্তায় যানজট, তল্লাশি বা চেকপোস্টের কারণে ফ্লাইট মিস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সঠিক প্রস্তুতি নিলে দুশ্চিন্তামুক্ত যাত্রা সম্ভব।”
‘নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলের বিধিনিষেধের মধ্যে রযেছে-
মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) চলাচল বন্ধ।
ভারী ও যাত্রীবাহী যান: ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ থাকবে।
যাদের বিমান যাত্রার তারিখ এর মধ্যে পড়েছে তাদের এই বিধি-নিষেধ শিথিল থাকছে। তবে চেকপোস্টে পাসপোর্ট ও এয়ার টিকিট (হার্ডকপি বা ডিজিটাল) দেখাতে হবে।
জরুরি পরামর্শ
অতিরিক্ত সময় হাতে রেখে বের হলে দুশ্চিন্তা অনেকটা কমে যাবে। যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা বাড়বে।
