২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জুতা থেকে দুর্গন্ধ উঠছে? ১০ মিনিটে করুন বিদায়

অভ্যাসের দোষে জুতায় গন্ধ হয়। তাই বদলাতে হবে কিছু বদভ্যাস।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

জুতা খুলতেই নাক চেপে ধরতে হয়? অফিসে, বাসে, বন্ধুদের আড্ডায় লজ্জায় পড়তে হয়? চিন্তা নেই। এটা কোনো অসুখ নয়, শুধু ব্যাক্টেরিয়ার দৌরাত্ম্য।

ঘাম, বন্ধ জুতা, অক্সিজেনের অভাব- মিলিয়ে হয় দুর্গন্ধ। তবে সহজ কয়েকটা অভ্যাসে এই সমস্যা পুরোপুরি বিদায় করা যায়।

‘আশরাফ লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার’য়েল স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন বললেন, “যত্ন নিলে কোনো জুতাই দুর্গন্ধ করে না।”

প্রথমে দুর্গন্ধ উঠলে কী করবেন

বেইকিং সোডার ম্যাজিক

রাতে জুতার ভেতরে দুই চামচ বেইকিং সোডা ছড়িয়ে দিন। সকালে ঝেড়ে ফেলুন। গন্ধ ও আর্দ্রতা দুটোই উধাও। চাইলে ল্যাভেন্ডার তেলের দুতিন ফোঁটা মিশিয়ে দিন— জুতা সুগন্ধে ভরে যাবে।

ফ্রিজ ট্রিকস

জুতা প্লাস্টিক ব্যাগে ভরে রাতভর ফ্রিজে রাখুন (খাবারের তাকে নয়!)। ঠাণ্ডায় ব্যাক্টেরিয়া মরে যায়। সকালে বের করে রোদে দিন— একদম ফ্রেশ।

সাদা ভিনেগার স্প্রে

সমান পানি ও সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরুন। জুতার ভেতরে ছিটিয়ে রোদে শুকান। গন্ধ উড়ে যায়, ভিনেগারের গন্ধও থাকে না।

সূর্যের আলো

দুতিন ঘণ্টা রোদে রাখুন। অতিবেগুনি রশ্মি ব্যাক্টেরিয়া মেরে ফেলে। চামড়ার জুতা হলে ছায়ায় শুকান।

টি ট্রি অয়েল

পাঁচ ফোঁটা টি ট্রি অয়েল পানিতে মিশিয়ে স্প্রে করুন। এটা প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল হিসেবে কাজ করবে। যাতে গন্ধ যাবে সুগন্ধ থাকবে।

দুর্গন্ধ যাতে আর না আসে

কখন ডাক্তার দেখাবেন?

যদি এসব করার পরও দুর্গন্ধ না কমে, পায়ে চুলকানি বা ফাঙ্গাস হয়— তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। হতে পারে ফাঙ্গাসের সংক্রমণ বা ‘হাইপারহাইড্রোসিস’।

আরও পড়ুন

মুখে দুর্গন্ধ হওয়ার কারণ ও প্রতিকার

পায়ে দুর্গন্ধ হওয়ার কারণ ও সমাধান

দুর্গন্ধ এড়াতে মোজা ও পায়ের যত্ন

দূর করুন শরীরের দুর্গন্ধ