২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ত্বকে যদি দেখা দেয় লালচে শিরার ছোপ

মাকড়সার জালের মতো রক্তনালির ছোপ ফুটে ওঠে বলে একে বলা হয় ‘স্পাইডার ভেইন্স’ অবস্থা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 01:02 PM

Updated : 18 Jan 2024, 01:02 PM

‘স্পাইডার ভেইন্স’ যা চিকিৎসাবিজ্ঞানে ‘টেলানজেকটেজিয়া’ নামে পরিচিত।

এই পরিস্থিতির উদ্ভোব হলে ত্বকে মাকড়সার জালের মতো গুচ্ছাকারে রক্তনালীর ছোপ ফুটে ওঠে। আর রং হয় লালচে, বেগুনি বা নীল।

ত্বকের ওপরের অংশে দেখা দেওয়া এই সমস্যা ক্ষতিকারক নয়। তবে দৃশ্যমান হওয়াতে অনেকেই এটা থেকে মুক্তি পেতে চান। 

স্পাইডার ভেইনের কারণ

হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় ত্বক-বিশেষজ্ঞ ডা. শঙ্কর সাওয়ান্ত এই বিষয়ে বলেন, “সাধারণত, এগুলো দেখতে লাল, নীল বা বেগুনি রংয়ের হয়ে থাকে। এটা পরীক্ষার জন্য কোনো পদ্ধতি নেই। যেহেতু এটা একটা ক্লিনিকেল অবস্থা তাই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা যেতে পারে।”

সাধারণ কারণগুলো হল

বয়সের ছাপ, বংশগতি, খুব বেশি পরিশ্রমের কাজ, পিল বা ওষুধ, গর্ভাবস্থা, আটঁসাঁট পোশাক, স্থূলতা, রক্ত জমাট বাঁধার প্রবণতা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।

সমাধানে ঘরোয়া উপায়

“মুখে দেখা দেওয়া এই সমস্যার নাম ‘ফেইশল টেলানজেকটেজিয়া। যা প্রসাধনী ব্যবহারের কারণেও হয়ে থাকে”- একই প্রতিবেদনে ব্যাখ্যা করেন ভারতীয় আরেক ত্বক-বিশেষজ্ঞ ডা. কুনা রামদাস।

যদিও এগুলো সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না। তবে প্রতিকার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

অ্যালো ভেরা জেল

প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ যা মুখের ‘স্পাইডার ভেইন’ বা শিরাগুলো প্রশমিত করে। আক্রান্ত স্থানে তাজা অ্যালো ভেরার জেল মালিশ করা উপকারী। অন্যথায় ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে।

আলতোভাবে ত্বক মালিশ করা

আক্রান্ত স্থানে মালিশ করার ফলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং এর দৃশ্যমানতা হ্রাস পায়। মালিশ করার সময় ময়েশ্চারাইজার অথবা ‘ফেইশল অয়েল’ ব্যবহার করলে ত্বকে টান লাগা ও ক্ষত সৃষ্টি ঝুঁকি হ্রাস পায়।

গরম পানিতে গোসল করা অথবা ভাপ নেওয়া এড়ানো

“গরম পানিতে গোসল করা হলে রক্ত-নালিগুলো অনেক বেশি দৃশ্যমান হয়”- বলেন ডা. রামদাস।

ত্বকের ‘মাকড়সার জাল’ অথবা ‘স্পাইডার ভেইন’ দৃশ্যমান হওয়া এড়াতে কুসুম গরম পানিতে গোসল করা উচিত এবং যতটা সম্ভব বাড়তি তাপ ও ভাপ থেকে দূরে থাকতে হবে।

খাদ্যাভ্যাসে পরিবর্তন

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া যেমন- বেরি ও টক ধরনের ফল এবং পাতাবহুল শাক ত্বকের সার্বিক সুস্বাস্থ্যের ওপর প্রভাব রাখে এবং প্রবাহ কমায়।

ডা. সাওয়ান্ত বলেন, “সাধারণত, অবস্থা ও গুরুত্ব বুঝে বহুমুখী চিকিৎসার প্রয়োজন হয়। ‘ভাস্কুলার লেজার থেরাপি’র মাধ্যমেও এর চিকিৎসা করা যায়।”

ভিটামিন কে ত্বকের রক্তনালীকে শক্তিশালী করে এবং মাকড়সার জালের মতো দেখতে শিরাগুলোর উপস্থিতি হ্রাস করতে সহায়তা করে।

আক্রান্ত স্থানে ভিটামিন কে যুক্ত ক্রিম বা সেরাম প্রয়োগ করাও উপকারী। তবে নিয়ম মেনে ব্যবহার করতে হবে।

সূর্যালোকের সংস্পর্শে ‘স্পাইডার ভেইন’ আরও বেশি দৃশ্যমান হয়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে উচ্চ মাত্রার সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা জরুরি।

ছবি: পেক্সেলস ডটকম

আরও পড়ুন

পুরানো খবর:

রোজেইশা: ত্বকে লালচে আভা দেখা দেওয়ার কারণ

পুরানো খবর:

ত্বকে জ্বালাভাব হওয়ার সম্ভাব্য কারণ

পুরানো খবর:

ত্বকে লালচেভাব ও চুলকানি হওয়ার কারণ