২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেসিপি: শরবতে মহব্বত

ইফতারিতে বা ঈদে গরমে প্রাণ জুড়াতে তৈরি করতে পারেন এই শরবত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2024, 01:09 PM

Updated : 04 Apr 2024, 01:31 PM

গরম পড়ছে। এই সময়ে তৃষ্ণা মেটানোর পাশাপাশি আর্দ্র থাকা জরুরি।

আর তৃষ্ণা মেটানোর পাশাপাশি সেই পানীয় যদি হয় মজাদার- তাহলে তো কথাই নেই।

তাই মজাদার স্বাস্থ্যকর পানীয় তৈরির সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খামন।

উপকরণ

এক গ্লাস তরল দুধ। ১ টেবিল-চামচ চিনি। রুহ আফজা ১ টেবিল-চামচ। তরমুজের টুকরা ছোট করে চার-পাঁচ টুকরা। বরফ কুচি ১ টেবিল-চামচ।

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারে আধা গ্লাস দুধ নিয়ে চিনি দিয়ে ব্লেন্ড করে নিন।

এবার রুহ আফজা ও বাকি দুধ দিয়ে ব্লেন্ড করে একটি গ্লাসে ঢেলে নিন।

এর ওপর তরমুজের টুকরা ও বরফকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার সুস্বাদু পানীয় শরবতে মহববত।