যে নিয়মে কাটবে সকালের আড়ষ্টতা
সকালে মাত্র একটি কাজের কথা চিন্তা করে ঘুম থেকে উঠলে সারাদিনের চাপ কম মনে হবে।
দাঁত মাজার মধ্যে দিয়ে যে সকালের আলসেমি কাটানো যায় সেটা ভেবে দেখেছেন কি?
মনস্থির করলেন আগামীকাল থেকে সকালে হাঁটতে বের হলেন। অথচ সকাল অ্যালার্ম বেজে উঠলেও মন বলে উঠলো, ‘সকালের ব্যায়াম তোমার জন্য না’ আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন।
এই ধরনের জড়তা কাটানোর ভালো উপায় হল- যে কোনো একটা নিয়মের অভ্যাস গড়ে তোলা, যা সকালে ওঠার জন্য নিজে থেকেই তাড়া দেবে মন।
এরকমই একটা পদ্ধতি হল মুখ ধোয়া।
আর এই অভ্যাস গড়ে দিনের পর দিন সুস্বাস্থ্যের অভ্যাস রপ্ত করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস’য়ের ব্রকটন নিবাসী ব্যায়াম প্রশিক্ষক এরিয়ল বেলগ্রেইভ।
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “আমি অভ্যস্ততায় বিশ্বাসী। তাই যারা আমার কাছে প্রশিক্ষণ নিতে আসে তাদের অন্তত একটি পুরানো বিষয়ে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেই। যা তাদের সকালে উঠতে উৎসাহ যোগাবে। কারণ সারাদিনের অন্যান্য ব্যস্ততায় নতুন অভ্যাস রপ্ত করার সত্যিই কঠিন।”
তিনি আরও বলেন, “এক্ষেত্রে আমি বেছে নিয়েছি ‘মাউথওয়াশ’ দিয়ে কুলিকুচি করার অভ্যাস। কারণ সকালে উঠে দাঁত মাজতে আলসেমি লাগতে পারে। তবে ‘মাউথওয়াশ’ মুখে নিয়ে কুলিকুচি করতে তেমন কোনো কষ্ট নেই। আর এটা আমাকে এক ধরনের নেশার মতো সকালে উঠতে সাহায্য করে। মনে হতে থাকে সারাদিন সুন্দর হাসি ও স্বাস্থ্যকর মুখের অধিকারী হওয়ার জন্য এই কাজটা আমাকে করতেই হবে।”
এছাড়াও আরও কিছু বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দেন এই স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক।
কেনো- বিষয়টা প্রতিষ্ঠা করা
সকালে ঘুম থেকে উঠেও বিছানা ছাড়তে ইচ্ছে না হওয়ার অন্যতম কারণ হল- সারাদিনের কাজের কথা মনে পড়ে যাওয়া। সেটা হতে পারে ঘরের কাজ কিংবা কর্মক্ষেত্রে।
তাই সব কাজ বাদ দিয়ে, সকালে মাত্র একটি কাজের কথা মনে করে সেটাতেই মনোযোগ ধরে রাখার পরামর্শ দেন বেলগ্রেইভ।
তার কথায়, “সকালে ওঠার পরপরই যদি মনে হয় আমাকে সর্বক্ষেত্রে বিচরণ করতে হবে তখন মানসিক শক্তি সব দিকে ছড়িয়ে যায়। ফলে এক ধরনের আলস্য কাজ করে। তবে একটি মাত্র কাজের মাথায় রেখে যদি ঘুম ভাঙে তখন সকালে উঠতে চাপ অনুভূত হয় না।”
তাই সকালে উঠেই নিজেকে পরিচর্যার বিষয়টা গুরুত্বপূর্ণ করে তুলতে পারলে নিজেরই উৎসাহ বাড়বে।
মনোযোগ যাতে নষ্ট না হয়
ছোটখাট অভ্যাসের মধ্যে দিয়ে সকালের ঘুম ভাঙার সুবিধা হল সারাদিনের চাপ সঙ্গে সঙ্গেই মাথায় চেপে বসে না। ফলে ব্যায়াম বা হাঁটাহাঁটি শেষ করে ফেরা না পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো বা মোবাইল কিংবা ল্যাপটপ ঘাটাঘাটি না করাই শ্রেয়।
বেলগ্রেইভ বলেন, “আমি সাধারণত ইমেইল ও টেক্সট ম্যাসেজ দেখার পর পরই মুখ ধুতে চলে যাই। না হলে দেখা যাবে ওই মোবাইলেই আটকে পড়ে আছি।”
ত্রিভূজাকাররে অভ্যাসের তালিকা সাজানো
যখনই মনোযোগ ধরে রাখার বিষয়টা আয়ত্তে চলে আসবে তখনই অভ্যাসের বাকি বিষয়গুলো প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলতে হবে।
এক্ষেত্রে সূত্রটা হল: নির্দিষ্ট সময় + শুরু করা + নির্দিষ্ট স্থান + নির্দিষ্ট কাজ।
ধরা যাক মুখের সুস্বাস্থ্য বজায় রাখাই হোক সকালের অভ্যাসের প্রথম ধাপ। এবার সূত্রের মধ্যে ফেললে বিষয়টা দাঁড়ায় এরকম-
প্রতি সকালে (নির্দিষ্ট সময়), দাঁত মাজা (শুরু করা), বাথরুমে (নির্দিষ্ট স্থান), এবং মাউথওয়াশ দিয়ে কুলিকুচি করা (নির্দিষ্ট কাজ)।
এভাবে প্রতিটা কাজ ভাগ ভাগ করে ফেললে দিনের শুরুতেই চাপ কম লাগবে।
যেমন- ব্যায়াম শেষে বা হেঁটে এসে শরীর শান্ত করতে একটু বিশ্রামের ফাঁকে নিজের নিজের চা, কাফি বা স্মুদি তৈরি করা। তারপর গোসল দিয়ে শরীর পরিষ্কার করে অফিস যাওয়ার পোশাক পরা, বা ঘরের অন্যান্য কাজ শুরু করা।
অভ্যাসের এই প্রক্রিয়া চালিয়ে যেতে থাকলে ‘সকালবেলার পাখি’ হতে বেশি দিন সময় লাগবে না, এমনটাই বিশ্বাস করেন বেলগ্রেইভ।
আরও পড়ুন:
