ক্যান্সারে আক্রান্ত চিকিৎসক নাতাশার মৃত্যু
এই চিকিৎসক টিভির সংবাদ উপস্থাপক ছিলেন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর সহযোগী অধ্যাপক ডা. এন কে নাতাশা মারা গেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
এই চিকিৎসক বেসরকারি টেলিভিশন মাছরাঙার সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন। আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাতে ক্যান্সার আক্রান্ত নাতাশার হার্ট অ্যাটাক হয়। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিলে রাত ৩টার দিকে সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছেন আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।
২০১৯ সালে মাঝামাঝিতে স্তন ক্যান্সারে আক্রান্ত হন নাতাশা। ২০২০ সালের মার্চে তার অস্ত্রোপচার হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সুস্থ হয়ে আবারও সংবাদ উপস্থাপনা শুরু করেন তিনি।
কিন্তু ডিসেম্বর মাস থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানান ডা. মুশতাক।
