২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্কুর থেকে ই.কোলাই সংক্রমণ জার্মানিতে

জার্মানিতে উৎপাদিত সিম কিংবা এ ধরনের সব্জির অঙ্কুর থেকে ঘাতক ব্যকটেরিয়া ই.কোলাই সংক্রমণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

হামবুর্গ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে উৎপাদিত সিম কিংবা এ ধরনের সব্জির অঙ্কুর থেকে ঘাতক ব্যকটেরিয়া ই.কোলাই সংক্রমণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার জার্মানির লোয়ার স্যাক্সোনি রাজ্যের কৃষিমন্ত্রী গেয়ার্ট লিন্ডারম্যান ই.কোলাই এর উৎস সম্পর্কে এ নতুন তথ্য জানান। জার্মানির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্যের উয়েলজেন জেলায় এক কৃষি খামারে এ সংক্রামক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। খামারটি হামবুর্গের ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিয়েনেনবুয়েটেল শহরের কাছে। ইতোমধ্যেই খামারটি বন্ধ করা হয়েছে। তবে এ খামারই যে ইকোলাই ব্যাকটেরিয়ার একমাত্র উৎস