২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএইচসিপি নিয়োগ: লিখিত পরীক্ষার ফল মঙ্গলবার

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগের লিখিত পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগের লিখিত পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হবে। সোমবার এক তথ্যবিবরণীতে বলা হয়, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে এ ফল জানা যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে অথবা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও www.dghs.gov.bd ফল জানতে পারবেন প্রার্থীরা। টেলিটক মোবাইল থেকে ফল পেতে misdghsRoll No. লিখে ৯৯৩৪ নম্বরে এসএমএস পাঠাতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশের (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জানতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২৩৯ ঘ.