কর্মক্ষেত্রের পরিবেশের কারণে প্রতি বছর ক্যান্সারে দুই লাখ লোক মারা যায়: ডব্লিউএইচও
কর্মক্ষেত্রে অ্যাজবেস্টস এর কারণে ও ধূমপানের ফলে সৃষ্ট ধোঁয়া নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে প্রতি বছর অন্তত দুই লাখ লোক ক্যান্সারে মারা যায়। অ্যাজবেস্টস হলো এক ধরণের খনিজ পদার্থ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের এই সংস্থাটি জানায়, ফুসফুসের ক্যান্সার রোগীদের মধ্যে প্রতি দশজনে একজন পেশাগত কারণে আক্রান্ত হন। বিশ্বের ১২ কোটি ৫০ লাখ লোক যারা প্রতিনিয়ত কর্মক্ষেত্রে নিঃস্বাসের মাধ্যমে অ্যাজবেস্টস কণা বা ধোঁয়া গ্রহণ করছে তাদের মধ্যে কমপক্ষে প্রতি বছর নব্বই হাজার লোক ক্যান্সরে মারা যায়।
ডায়মন্ড বা রাবার ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বেনজিন (এক ধরণের রাসায়নিক য়ৌগ) এর কারণে প্রতি বছর সহস্রাধিক লোক লিউকোমিয়ায় মারা যায়। যারা ধোঁয়াবিহীন পরিবেশে কাজ করে তাদের থেকে যারা ধোঁয়াযুক্ত পরিবেশে কাজ করে তাদের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভবনা দ্বিগুন।
ডব্লিউএইচও’র জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক পরিচালক মারিয়া নেইরা জেনেভায় আয়োজিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, “জানা এবং প্রতিরোধযোগ্য কারণগুলো থেকেই প্রতি বছর হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়।”
ডব্লিউএইচও ক্যান্সারের ঝুঁকিমুক্ত পরিবেশে যেন কর্মীরা কাজ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সরকার এবং শিল্প মালিকদের প্রতি আহ্বান জানায়। অ্যাজবেস্ট ব্যবহার বন্ধ করে বেনজিনমুক্ত যৌগ ব্যবহারের পরামর্শ দিয়ে কর্মক্ষেত্রে ধুমপান নিষিদ্ধ করার কথা বলেন সংস্থাটি। তাহলেই হাজার হাজার অহেতুক মৃত্যু এড়ানো যাবে।
