উদ্ভিজ্জ খাদ্য স্তন ক্যান্সারের ঝুকি কমায়
বার্ধ্যকে যে সব মহিলা পরিমিত পরিমান উদ্ভিজ্জ খাদ্য গ্রহন করেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। নতুন এক গবেষনা মতে, ঋতুচক্র শুরু হওয়ার পর এ ধরনের খাদ্য গ্রহন করলে তা ইস্টোজেনের মতো প্রয়োজনীয় হরমোন তৈরি করে যা ক্যান্সার ঝুঁকি কমিয়ে দেয়। এসব খাদ্যে লিগাননস এর উপস্থিতিই ইস্টোজেন তৈরিতে সহায়তা করে।
ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এন্ড মেডিক্যাল রিচার্স এর ড. ফ্রানকোস ক্লাভেল-চ্যাপলন জানান, সাধারন পুষ্টি পরামর্শ অনুসারে স্বাস্থ্যকর খাবার হিসেবে নানা রকম ফল, শাকসবজি এবং খাদ্যশস্য গ্রহণ করলে ঋতু পরবর্তী সময়ে তা স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। উল্লেখ্য, এই সব খাদ্যে উচ্চ মাত্রায় লিগনানস আছে।
ড. ক্লাভেল-চ্যাপলন এর দল ফ্রান্সে ৫৮,০৪৯ জন ঋতুচক্র পরবর্তী মহিলার উপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হন।
গবেষনায় প্রাপ্ত তথ্য বিশ্লেষন করে দেখা গেছে, যে সব মহিলা তাদের খাদ্যে উচ্চ পরিমানে লিগনানস গ্রহন করে তাদের ক্যান্সারের ঝুঁকি কম পরিমানে লিগনানস গ্রহনকারীদের তুলনায় শতকরা ১৭ ভাগ কমে যায়।
