২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণার ফল: ফলিক এসিড হার্ট এটাক বা স্ট্রোক রিস্ক কমাতে পারবে না

নিয়মিত ফলিক এসিড সেবন করলে হৃদরোগ আছে এমন কারো হার্ট এটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে বলে যে ধারণা রয়েছে তা ভুল বলে গত মঙ্গলবার এক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 02:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ফলিক এসিড, যার আরেক নাম ফোলেট, বস্তুত ভিটামিন বি। নতুন কোষ তৈরিতে এটা সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে হৃদরোগে মৃত্যুর হার ব্যপক, সেখানে অনেক ডাক্তার হৃদরোগের সংক্রমন ঠেকাতে এই ভিটামিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন রোগীদের।

কিন্তু নিউ অর্লিন্সের তুলেন ইউনিভার্সিটির ড. লিডিয়া বাজানোর নেতৃত্বাধীন একদল গবেষক ২০০২ সাল থেকে ১৭ হাজার মানুষের উপর গবেষনা করে আবিষ্কার করেছেন যে ফলিক এসিড বাস্তবে হৃদরোগ ঠেকাতে বিশেষ কোন ভুমিকা রাখে না। তবে ফলিক এসিড শরীরের কোন ক্ষতি করে না বলেও জানিয়ছেন তারা।

তাদের এই গবেষনার ফলাফল জার্নাল অফ দি আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন-এ প্রকাশিত হয়েছে।

এক সাক্ষাৎকারে বাজানো বলেছেন, অন্য অনেক কারণে ফলিক এসিডের দারুন উপযোগিতা রয়েছে। যেমন নবজাতকের ব্রেন ও মেরুদন্ডের ক্রটি এড়াতে গর্ভধারণ করতে চান বা ইতিমধ্যেই গর্ভধারণ করেছেন এমন যে কেউ ফলিক এসিড সেবন করতে পারেন। ‘তবে যদি ইতিমধ্যে হার্ট এটাক হয়ে থাকে বা কোন রকম হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন আপনি, তাহলে ফলিক এসিড সেবন করা আপনার উচিত হবে না।’ বলেছেন বাজানো। ‘তারচেয়ে বরং বেশি কাজে লাগবে ধুমপান ত্যাগ করা, ব্যায়ামের পরিমান বাড়ানো, ব্লাড প্রেশার আর কোলেস্টরলের মাত্রা কমিয়ে আনা ইত্যাদি। এগুলোই ভবিষ্যতে আপনার হার্ট এটাক বা স্ট্রোকের ঝুঁকি অনকেখানি কমিয়ে আনতে পারবে।’