২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর, ব্যাংককের অনুকরণে ডেঙ্গু মোকাবেলা: এলজিআরডি মন্ত্রী

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে কলকাতা ডেঙ্গু মোকাবেলায় এগিয়ে থাকলেও সেখানেও ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 02:03 PM

Updated : 06 Oct 2023, 02:03 PM

বাড়তে থাকা ডেঙ্গু রোগের মোকাবিলায় সরকার সিঙ্গাপুর, ব্যাংকক বিভিন্ন দেশকে অনুসরণ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’ এ তিনি বলেন, “ডেঙ্গুর এই বাজে পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায়, আমরা সেই উদ্যোগ নিয়েছি। বিশ্বব্যাপী কীভাবে মোকাবেলা করা হয়, সেটি পর্যালোচনা করেছি।“

“কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংককে তারা কী করতে হবে সে বিষয়ে জনগণকে সচেতন করতে পেরেছে। কেননা, এসব পোকামাকড় আপনার ঘরেই বেড়ে উঠে,” যোগ করেন তিনি।

ঢাকায় পরিস্থিতির অবনতি হলেও কলকাতার পরিস্থিতি ভালো থাকার বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে কলকাতা ডেঙ্গু মোকাবেলায় এগিয়ে থাকলেও সেখানেও ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে।

তিনি বলেন, “সিঙ্গাপুরে গত বছর আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার। আমাদের আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার। ৫০ লাখ লোক বাস করে সিঙ্গাপুরে। বাংলাদেশে ঢাকা শহরে বাস করে ২ কোটি মানুষ। এরপরও সিঙ্গাপুর এটা থেকে মুক্ত থাকতে পারেনি।”

জনগণকে সচেতন করার জন্য ব্যাপক কর্মসূচি নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “সরকারের দিক থেকে আমরা যা করার দরকার করব, করছি।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02MpYpFomGzX2R6crN5ENEZEowxPNvrn9WEKUQ9qDmXjxiZwCUrbeeDp5gpEyTR6adl ]