২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২০ রোগী

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 06:50 PM

Updated : 20 Mar 2024, 07:58 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ৭ জন ঢাকায় এবং ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন। 

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২৭ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩২৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬০৩ জন। 

বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১৩২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫০ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৮২ জন। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছেন; তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে গত বছরই।