১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সুখবর দিলেন সামান্থা

সামান্থা অভিনীত সিনেমা ‘চেন্নাই স্টোরিজ’ ও সিরিজ ‘সিটাডেল’ মুক্তি পাবে আগামীতে।

সুখবর দিলেন সামান্থা

সামান্থা রুথ প্রভু

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 11:52 PM

Updated : 11 Dec 2023, 11:52 PM

ব্যক্তিগত কারণে বহুবার আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু; ব্যর্থ দাম্পত্য জীবন ও শারীরিক অসুস্থতার কারণে হয়েছেন শিরোনাম। জীবনের চড়াই-উৎরাইয়ের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় নতুন সুখবর দিলেন অভিনেত্রী।

রোববার ইনস্টাগ্রামে এক পোস্টে প্রযোজক হিসেবে নিজের অভিষেকের ঘোষণা দিয়েছেন সামান্থা।

প্রযোজনা সংস্থার নাম ‘ট্রালালা মুভিং পিকচার্স’। তার কোম্পানি আপাতত হায়দরাবাদের ‘মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস’ নামে এক বিনোদন সংস্থার সঙ্গে কাজ করছে। 

নিজের কোম্পানির লোগো উন্মোচন করে অভিনেত্রী লিখেছেন, “আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের কাছে অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম নিয়ে আসা।”

আগের কয়েকটি সিনেমা সেভাবে সাড়া জাগাতে না পারলেও সামান্থা অভিনীত শেষ সিনেমা ‘খুশি’ বক্স অফিসে সফল হয়েছে। সিনেমায় তিনি জুটি হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।

সামনে সামান্থা অভিনীত বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ মুক্তি পাবে। এর মধ্যে আছে সিনেমা ‘চেন্নাই স্টোরিজ’ ও সিরিজ ‘সিটাডেল’।