২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারকন্যা বাঁধন

নতুন বছরে তুষারে আবৃত ক্যালিফোর্নিয়ায় আনন্দে মেতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেয়ের আব্দার মেটাতে যোগ দিয়েছেন বরফ খেলায়। গত বছরের ডিসেম্বরেই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন বাঁধন। বড়দিন উদযাপনের পর এবার ইন্সটাগ্রামে বরফের দেশের ছবি শেয়ার করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 01:22 PM

Updated : 03 Jan 2023, 01:22 PM

Image

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় ‘রেহানা’ হয়ে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া বাঁধন এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণকে বলছেন ‘অন্যরকম আনন্দের’।

Image

এর আগেও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাঁধন। সেবার মেয়েকে বলেছিলেন, এটাই তাদের শেষবারের মত যুক্তরাষ্ট্র ভ্রমণ, কারণ এত খরচ তার পক্ষে সম্ভব না।

Image

কিন্তু মেয়ের আব্দার ছিল তুষারপাত দেখবে, সেটা আবার আমেরিকা ছাড়া অন্য দেশ হলে হবে না। মেয়ের সেই শখ পূরণ করতে পেরে বাঁধন খুশি।

Image

ইন্সটাগ্রামে বাঁধন লিখেছেন, সন্তানের মুখের হাসি দেখার আনন্দ কি ভাষায় প্রকাশ সম্ভব?

Image

‘খুফিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রেও পা রেখেছেন বাঁধন। ইতোমধ্যে ইউটিউবে এই সিনেমার টিজার প্রকাশ হয়েছে।অমর ভূষণের উপন্যাস ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে স্পাই থ্রিলারধর্মী সিনেমাটি বিশাল ভরদ্বাজ নির্মাণ করেছেন নেটফ্লিক্সের জন্য। 

Image

আগামীতে ওয়েব সিরিজ ‘গুটি’তে দেখা যাবে কানের লাল গালিচায় হেঁটে আসা বাঁধনকে। সিরিজটি মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। গুটিতে সুলতানা নামে একজন ‘ড্রাগ ডিলার’র চরিত্রে অভিনয় করবেন বাঁধন।

পুরনো খবর

পুরনো খবর:

‘গুটি’ হতে আসছেন বাঁধন
বাঁধনের ‘খুফিয়া’র’ দ্বিতীয় ঝলক, সিনেমার অপেক্ষা আরও কিছুদিন
খুফিয়া: নেটফ্লিক্সে বাঁধনের এক ঝলক
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
বুঝতে পারিনি, এমন কিছু ঘটবে: বাঁধন
প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যেতে চাই: বাঁধন
বলিউডের সিনেমায় বাঁধন
মুশকান জুবেরী চরিত্রে রহস্য ছড়ালেন বাঁধন
কানের লাল গালিচায় দ্যুতি ছড়ালেন বাঁধন
কানে ইতিহাস গড়ে যা বললেন বাঁধন
কানে হলভর্তি দর্শকের অভিবাদনে আপ্লুত বাঁধন
মুশকান জুবেরীর লুকে বাঁধন