১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশের মাটিতে নিউ জিল‍্যান্ডের অজেয় যাত্রা থামল বৃষ্টিতে

টসের পর বৃষ্টিতে ভেসে গেছে ভারতের বিপক্ষে নিউ জিল‍্যান্ডের তৃতীয় ওয়ানডে।

দেশের মাটিতে নিউ জিল‍্যান্ডের অজেয় যাত্রা থামল বৃষ্টিতে

কাভারে ঢাকা হ‍্যামিল্টনের সেন্টার উইকেট। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 04:42 PM

Updated : 10 Nov 2026, 04:42 PM

টসের আগে-পরে লম্বা সময় অপেক্ষা করেও খেলা সম্ভব হলো না। বৃষ্টিতে ভেসে গেল ভারত ও নিউ জিল‍্যান্ডের তৃতীয় ওয়ানডে। তাতে থামল দেশের মাটিতে নিউ জিল‍্যান্ডের টানা ১১ সিরিজ জয়ের দারুণ যাত্রা।

পুরুষদের ক্রিকেটে দেশের মাটিতে এটা টানা দ্বিতীয় সর্বোচ্চ সিরিজ জয়ের কীর্তি।

প্রথম দুই ম‍্যাচ হেরে পাঁচ ম‍্যাচের সিরিজে ২-০ ব‍্যবধানে পিছিয়ে আছে নিউ জিল‍্যান্ড। হ‍্যামিল্টনে মঙ্গলবার তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এখন সর্বোচ্চ সমতায় সিরিজ শেষ করতে পারবে স্বাগতিকরা।

মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম‍্যাচ হবে শুত্রবার ও রোববার।

হ‍্যামিল্টনে ম‍্যাচ শুরুর আগে বৃষ্টি শুরু হয়। এরপর মাঝে মাঝে কিছুটা বিরতি মিললে টস সম্ভব হয়। মাঠের পানি নিষ্কাষণ ব‍্যবস্থা খুব ভালো থাকায়, মাঠও তৈরি করে ফেলেছিলেন মাঠকর্মীরা। কিন্তু পরে বৃষ্টি আবার শুরু হলে খেলা শুরু সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর ম‍্যাচ পরিত‍্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

এই ম‍্যাচেও টস জেতে ভারত। সফরে আট ম‍্যাচের মধ‍্যে সাতটিতেই টস জিতল সফরকারীরা। সেই সময়ে ৪০ ওভারে নেমে আসা ম‍্যাচ ফিল্ডিং নিয়েছিল তারা। পরে তো ভেসেই গেল ম‍্যাচ।