বোলারদের নৈপুণ্যে কিউইদের হারিয়ে সিরিজ ভারতের
পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২০৯ রান করেও ২২ রান জিতেছে সফরকারীরা।
নিউ জিল্যান্ডের বোলারদের ছোবল সামলে কোনোমতে দুইশ পার করল ভারত। পরে এই পুঁজিকেই যথেষ্ট করে তুললেন তাদের বোলাররা। আর্শদিপ সিং, মোহাম্মাদ সিরাজদের নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করল সফরকারীরা।
মাউন্ট মঙ্গানুইয়ে রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২০৯ রান করেও ২২ রান জিতেছে ভারত। নিউ জিল্যান্ডকে ১৮৭ রানে গুটিয়ে দিয়েছে তারা।
পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত। তৃতীয় ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতের ১২ বছর ও টানা ১৮টি সিরিজ অপরাজিত থাকার অবসান ঘটিয়েছিল নিউ জিল্যান্ড, ২০২৪ সালে। দুই বছর পর যেন সেটারই প্রতিশোধ নিল এশিয়ার দলটি। ঘরের মাঠে ওয়ানডেতে নিউ জিল্যান্ডের সাত বছর ও টানা ১১টি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ধারায় ছেদ টানল তারা।
বিস্তারিত আসছে…
