ছোট লক্ষ্যে শঙ্কা জাগিয়ে জিতল ভারত
নিউ জিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে দিয়েও জিততে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে।
দুই ওপেনারকে ফিরিয়ে সুরটা বেঁধে দিলেন আকিব নাবি। মিডল অর্ডারে ছোবল দিলেন গুরনুর ব্রার। নিউ জিল্যান্ডকে দেড়শর আগে গুটিয়ে দিল ভারত। তবে ছোট লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে গেল তারা। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ল সফরকারীরা।
ওয়েলিংটনে শনিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৪ রানে জিতেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৭ ওভারে। টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৩৪ রানে গুটিয়ে দেয় ভারত। লক্ষ্য তাড়ায় নেমে তারা ৭ উইকেটে ১১৩ রান করার পর আবার নামে বৃষ্টি। ডিএলএস পদ্ধতিতে জয় পায় শুবমান গিলের দল।
বিস্তারিত আসছে…
