ভারতকে ৮৯ রানে গুঁড়িয়ে নিউ জিল্যান্ডের রেকর্ড গড়া জয়
ম্যাচ হেনরির ক্যারিয়ার সেরা বোলিংয়ে চতুর্থ ওয়ানডেতে ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা।
আগের দুই ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন উইল ইয়াং। সঙ্গে বাকিদের অবদানে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ল নিউ জিল্যান্ড। বড় লক্ষ্য তাড়ায় ম্যাট হেনরির ক্যারিয়ার সেরা বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। তাদেরকে একশর আগে গুটিয়ে রেকর্ড গড়া জয় পেল কিউইরা।
মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার চতুর্থ ওয়ানডে ২৪৪ রানে জিতেছে নিউ জিল্যান্ড। ৩৩৩ রানের পুঁজি গড়ে ভারতকে স্রেফ ৮৯ রানে গুঁড়িয়ে দিয়েছে তারা।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে রানের হিসেবে এটি নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় জয়। ২০১২ সালে ডাম্বুলায় ২০০ রানে জিতেছিল তারা।
বিস্তারিত আসছে…
