ডাকেটের সেঞ্চুরির পর বেকার-ডসনের দ্যুতিময় বোলিংয়ে সিরিজ ইংল্যান্ডের
তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়েছে ইংলিশরা।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টম ব্যান্টন ভালো শুরু পেলেও, এবার আর খেলতে পারলেন না বড় ইনিংস। তবে তার উদ্বোধনী জুটির সঙ্গী বেন ডাকেট নিজেকে মেলে ধরে উপহার দিলেন চমৎকার সেঞ্চুরি। পরে বল হাতে আলো ছড়ালেন সনি বেকার ও লিয়াম ডসন। অস্ট্রেলিয়াকে ফের হারিয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড।
হোবার্টে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ৩২৮ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়াকে ২৩১ রানে গুটিয়ে দিয়েছে তারা।
পিছিয়ে পড়ার পর, টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা।
বিস্তারিত আসছে…
