২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে দুবাই ক্যাপিটালসের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন বাংলাদেশের তারকা।

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:21 AM

Updated : 26 Nov 2026, 12:26 AM

প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে দুবাই ক্যাপিটালসের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন বাংলাদেশের তারকা।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) বুধবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪৫ রানে জিতেছে ক্যাপিটালস। ২.৫ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

আসরে দলের প্রথম ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাঁহাতি এই পেসার, বড় ব্যবধানে হেরেছিল ক্যাপিটালসও। এবার প্রথম জয়ের স্বাদ পেল দলটি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান। জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে।

চার ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ক্যাপিটালসের সফলতম বোলার নুর আহমাদ। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন আফগানিস্তানের ২১ বছর বয়সি বাঁহাতি রিস্ট স্পিনার।

(বিস্তারিত আসছে)