০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাঙ্গু-গ্রেভসের জুটিতে একশ

06 Nov 2026, 10:05 AM

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮১ ওভারে ২৬২/৪

06 Nov 2026, 10:16 AM

দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ

৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে দেরিও করলেন না তিনি। দিনে প্রথমবার আক্রমণে আসার পর স্রেফ বল পরেই দ্বিতীয় নতুন বল হাতে পেলেন তাসকিন আহমেদ।

৮১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২৬২।

06 Nov 2026, 10:09 AM

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান

মেহেদী হাসান মিরাজের বল লেগ গ্লান্স করলেন আমির জাঙ্গু। ফাইন লেগে বলের পেছনে ছুটলেন সাদমান ইসলাম। সীমানার ঠিক আগে ডাইভ দিতে গিয়ে ঘাসে পিছলে পড়ে গেলেন বাঁহাতি ওপেনার। যার ফলে আটকে গেল বাম পায়ের গোঁড়ালি, লাগল মোচড়। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথার অভিব্যক্তি দেখা গেল তার চোখে-মুখে।

তড়িঘড়ি করে মাঠে ছুটে আসেন ফিজিও বায়েজিদুল ইসলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চলে তার প্রাথমিক শুশ্রূষা। তবে তাতেও তেমন ফায়দা হয়নি। তাই একপর্যায়ে মাঠে আনা হয় স্ট্রেচার। সেটিতেই করেই মাঠ ছাড়েন সাদমান। তখনও তার চোখে-মুখে তীব্র যন্ত্রণার ছায়া।

৭৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৫৯ রান। জাঙ্গু ১২৯ ও জাস্টিন গ্রিভস ৪১ রানে অপরাজিত।

06 Nov 2026, 10:04 AM

জাঙ্গু-গ্রেভসের জুটিতে একশ

দ্বিতীয় দিনের শুরুতে অনায়াসে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। তাদের জুটিতে একশ এসেছে ১৬২ বলে।

মেহেদী হাসান মিরাজের বলে লেগ গ্লান্স করে তিন রান নেন জাঙ্গু। তাতে জুটির রান স্পর্শ করে তিন অঙ্ক। ওই বলেই বাউন্ডারি ঠেকাতে গিয়ে পায়ে চোট পান সাদমান ইসলাম। স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

৭৭.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২৫৯।

06 Nov 2026, 09:43 AM

পেস ও স্পিনে শুরু

দ্বিতীয় দিনের শুরুতেই হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজকে আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দিনের প্রথম ওভারে হাসান দেন এক রান। পরের ওভরে মিরাজ দেন পাঁচ রান।

৭২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২৪১। আর ৮ ওভার পর দ্বিতীয় নতুন বল নিতে পারবে বাংলাদেশ।

06 Nov 2026, 09:13 AM

উইন্ডিজকে দ্রুত থামানোর লক্ষ‍্য বাংলাদেশের

নতুন বলে দারুণ বোলিংয়ের পর প্রথম দিনের বাকি সময় বাংলাদেশের কাটে হতাশায়। নবম ওভারে ২৭ রানে প্রথম তিন ব‍্যাটসম‍্যানকে হারানো ওয়েস্ট ইন্ডিজ গড়ে বড় সংগ্রহের ভিত।

আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। শুক্রবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

১৭১ বলে ১১ চার ও দুই ছক্কায় ১১১ রানে ব‍্যাট করছেন একবার জীবন পাওয়া জাঙ্গু। ৬২ বলে তিন চারে ৩৫ রানে খেলছেন জাস্টিন গ্রেভস।

পঞ্চম উইকেটে ১১৯ বলে তারা গড়েছেন ৭৭ রানের জুটি।

দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তিন স্পিন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে ৪২ ওভার বোলিং করেও প্রথম দিন কোনো উইকেট পাননি। বিস্ময়করভাবে উইকেটের কোনো সম্ভাবনাও জাগাতে পারেননি তারা।

দ্বিতীয় দিন শুরুর দিকেই নতুন বল নিতে পারবে বাংলাদেশ। সেদিকেই হয়তো তাকিয়ে থাকবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (কিং ৯, দা সিলভা ১২, হজ ১, উইকহ‍্যাম ৬১,জাঙ্গু ১১১*, গ্রেভস ৩৫*; তাসকিন ১৪-০-৬১-২, হাসান ১৪-১-৫৮-২, মিরাজ ১৮-২-৪২-০, তাইজুল ১৬-১-৪৫-০, নাঈম ৮-১-২৭-০)

06 Nov 2026, 09:10 AM

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।