১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অসুস্থ অমিতাভ বললেন, আসছেন র‌্যাম্পে

‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পান এই বলিউড তারকা।

অসুস্থ অমিতাভ বললেন, আসছেন র‌্যাম্পে

অমিতাভ বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 09:30 PM

Updated : 20 Mar 2023, 09:31 PM

আশি বছর বয়সী যে তারকার সক্রিয় জীবনযাপন সবাইকে অনুপ্রেরণা জোগায়, তিনি অমিতাভ বচ্চন। এখন অসুস্থ হলেও সেরে উঠে ‌র‌্যাম্পে হাঁটবেন বলে জানালেন এ অভিনেতা।

সোমবার সকালে ইনস্টাগ্রামে র‌্যাম্পে হাঁটার পুরনো একটি ছবি শেয়ার দিয়েছেন ‘বলিউড শাহেনশা’। ছবির ক্যাপশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানান তিনি। অমিতাভ বলেন, “সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সুস্থতা কামনা করার জন্য ও আমার কুশল জানতে চাওয়ার জন্য। আমি সুস্থ হচ্ছি। আশা করছি শিগগিরই র‌্যাম্পে ফিরব।”

অভিনেতা রাহুল দেব তার পোস্টের নিচে লেখেন, “খুব খুশি হলাম খবরটা শুনে স্যার। ভালোবাসা নেবেন।” এক ভক্ত লেখেন, “বহুদিন বেঁচে থাকুন আমাদের লেজেন্ড।”

হায়দরাবাদে নতুন সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন অমিতাভ, চোট পান পাঁজরে।

দক্ষিণী নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। এখানে দীপিকা পাড়ুকোন ও প্রভাস জুটি বেঁধেছেন, আরও আছেন দিশা পাটানি।

এছাড়া বাঙালি নির্মাতা ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’ সিনেমাতেও কাজ শুরুর করার কথা রয়েছে আমিতাভের।

পুরানো খবর:

পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ, শ্বাস নিতে কষ্ট