২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান চলবে, খোলা থাকবে হলের ডাইনিং

সাম্প্রতিক সময়ে জেলায় চলমান রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে সব ধরনের সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 03:50 PM

Updated : 23 Nov 2026, 03:55 PM

চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ছেলে ও মেয়েদের দুটি হলের ডাইনিংও খোলা রাখা হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত আসছে …