২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নতুন মায়েদের জন্য আলিয়ার পরামর্শ

আলিয়া বলেন, প্রসবের পর নিজের শরীরের কথা শুনতে হয়, এ সময়টায় এমন কিছু করা যাবে না যা শরীরের জন্য অসহনীয় হয়ে ওঠে।

নতুন মায়েদের জন্য আলিয়ার পরামর্শ

আলিয়া ভাট

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 05:55 PM

Updated : 25 Dec 2022, 05:56 PM

কালো রঙের স্ল্যাক্স আর কালো টি-শার্ট পরে দড়িতে উল্টো হয়ে ঝুলছেন বলিউড নায়িকা আলিয়া ভাট, যিনি মা হয়েছেন গেল নভেম্বরে। ‘যোগব্যায়ামের’ এমন এক ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ‘নতুন’ মায়েদের জন্য লিখেছেন পরামর্শের দীর্ঘ নোট।

সেই লেখা জুড়ে আছে প্রসবোত্তর সময়ে শারীরিক পরিবর্তনের কথা ও মায়েদের জন্য কিছু পরামর্শ।

“প্রসবের দেড় মাস পর আমার প্রশিক্ষকের সাহায্যে এই ব্যায়ামটি করতে পারছি। আমার সব সহযোদ্ধা মায়েদের বলতে চাই, প্রসবের পর নিজের শরীরের কথা শুনবেন। এ সময়টায় এমন কিছু করা যাবে না যা আপনার শরীরের জন্য অসহনীয় হবে, লিখেছেন আলিয়া।

তিনি বলছেন, ব্যায়াম শুরুর প্রথম এক কি দুই সপ্তাহে তিনি শুধু ভালোভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যয়াম করেছেন। সেই সেঙ্গ হেঁটেছেন এবং শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করেছেন।

নতুন মায়েদের নিজের জন্য পর্যাপ্ত সময় রাখার পরামর্শ দিয়ে আলিয়া লিখেছেন, এখনও অনেক পথ বাকি; তাই ঠিক করেছেন শরীরকে বেশি যন্ত্রণা দেবেন না।

সন্তানজন্মদানের প্রতিটি ধাপকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করা এই অভিনেত্রীর পরামর্শ, চিকিৎসকের সঙ্গে কথা বলে ব্যায়াম নিয়ে আলোচনা করে নিতে হবে নতুন মায়েদের।

গত ৬ নভেম্বর আলিয়া ও অভিনেতা রণবীর কাপুরনের কন্যা সন্তান রাহার জন্ম হয়। মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসাপাতালে স্বাভাবিক প্রসবে জন্ম নেয় আলিয়ার সন্তান।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অস্ত্রোপচার চাননি, সেজন্য দীর্ঘ প্রস্ততিও নিতে হয়েছে তাকে; সেই প্রস্তুতি শুধু শারীরিক নয়, মানসিকও।

আলিয়া গর্ভকালে বিশ্রাম তো নিয়েছেনই, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ব্যায়ামও করেছেন নিয়মিত।

বিশেষ করে ভোরবেলা নিয়মিত যোগব্যায়াম করতেন আলিয়া। যেসব ব্যায়াম তাকে স্বাভাবিক নিয়মে সন্তান জন্মদানে সহায়তা করবে, সেগুলোই করেছেন।

পুরনো খবর

পুরানো খবর:

সি সেকশন এড়াতে প্রস্তুতি নিয়েছিলেন আলিয়া
আলিয়া-রণবীরের কোলে এল কন্যা সন্তান
আলিয়া-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি
গর্ভকালেও দারুণ ব্যস্ত আলিয়া, বললেন ‘কাজেই শান্তি’
আলিয়ার সাধের অনুষ্ঠানে নিমন্ত্রিত শুধুই মেয়েরা
রণবীর-আলিয়া: সিনেমার আগেই জীবনে জুটি