সামান্থার তুরস্ক দর্শন
নতুন সিনেমা ‘কুশি’র শুটিংয়ের জন্য তুরস্ক পাড়ি জমালেন ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে গিয়ে কেবল শুটিংয়ের ছবিই নয়, একান্তে কাটানো মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি।
Published : 07 Jun 2023, 11:43 PM
তুরস্কে পর্যটকদের জনপ্রিয়তম গন্তব্য ইস্তানবুলে সামান্থা রুথ প্রভু। তবে একা নন, সঙ্গে রয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা।
তুরস্কে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী ‘হাম্মাম স্পা’ও পরখ করেছেন এই অভিনেত্রী। নানা ধরনের উপকরণ মিশ্রিত এই জাতীয় ‘স্টিম বাথ’ বেশ আরামদায়ক।