১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল শাকিবের ‘দরদ’র প্রথম গান

মু্ক্তির চারদিন আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমার প্রথম গান প্রকাশ হয়েছে। যে গানের হিন্দি এবং বাংলা দুই ভার্সন দুটাই এসেছে। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা ‘এই ভাসাও’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম ও কোনাল। ‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। গানে শাকিব খান ও নায়িকা বলিউডি অভিনেত্রী সোনাল চৌহানের প্রেমের অধ্যায় ধরা পড়েছে। অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তি পাবে শুক্রবার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 02:11 PM

Updated : 10 Sep 2026, 12:51 PM