২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য স্টোরি অব সামারার মহরত

শুরু হচ্ছে ‘দ্য স্টোরি অব সামারা’র শুটিং

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:27 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি চলচ্চিত্র নির্মাতা রিকিয়া মাসুদোর বাংলা চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামার’র শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। ১ জুলাই সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রথম হরর সিনেমার মহরত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এতে অভিনয় করছেন এটি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ, প্রসূন আজাদ, জান্নাতুল ফেরদৌস পিয়া, র‌্যাম্পমডেল ও অভিনেত্রী  সিবা, আমান খান, ডিজে ফামি প্রমুখ।

রিকিয়া মাসুদো বলেন, “আমি জাপানে রোমিও জুলিয়েট, দ্য লাস্ট ফ্রেন্ডস, রিচ ওমেন পুয়র ম্যানসহ চোদ্দটি চলচ্চিত্র তৈরি করেছি। তবে একজন বাঙালি হিসেবে দেশের প্রতিও আমার দায়বদ্ধতা রয়েছে। তাই বাংলাদেশে সর্বস্তরের মানুষের জন্য একটি সিনেমা তৈরি করতে চাই।”

তিনি আরও বলেন, “উন্নত বিশ্বের সিনেমার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি হবে ‘দ্য স্টোরি অফ সামারা’, যা বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে প্রদর্শিত হবে বলে প্রত্যাশা করছি। সিনেমাটি প্রযোজনা করছে ভারটেক্স প্রোডাকশন।”

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক হাফিজ উদ্দীন, মমতাজুর রহমান, দেওয়ান নাজমুল, এফ আই মানিক, শাহিন ভারটেক্স প্রোডাকশনের ম্যানেজিং ডিরেক্টর জে আলম খান প্রমুখ।