ফাতিহ আকিন চলচ্চিত্র উৎসব
জার্মান চলচ্চিত্রকার ফাতিহ আকিনের নির্মিত চলচ্চিত্র নিয়ে উৎসব ‘ইন বিটুইন’-এর আয়োজন করছে গোথে ইন্সটিটিউট বাংলাদেশ।
দুইদিনব্যাপী উৎসব শুরু হবে ১৮ জুন। প্রথম দিন প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘র্শট র্শাপ শক’ এবং ‘সৌল কিচেন’।
উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে ‘সোলিন’ এবং ‘ইন জুলাই’। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন দুপুর ৩টা থেকে।
প্রতিদিনের প্রদর্শনী শুরুর আগে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে চলচ্চিত্রকারের কর্মজীবন সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গোথে ইন্সটিটিউট বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তুরস্ক থেকে দেশত্যাগী দলের দ্বিতীয় প্রজন্মের জার্মানিতে অভিবাসী চলচ্চিত্রকার ফাতিহ আকিন বসবাস করেন জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে। আকিনের চলচ্চিত্রে নানা মাত্রায় উঠে এসেছে অভিবাসীদের সংগ্রামী জীবনযাপন।
