২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিউটিফুল ক্রিয়েচার্স

স্টার সিনেপ্লেক্সে ‘বিউটিফুল ক্রিয়েচার্স’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 02:06 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

৭ জুন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘বিউটিফুল ক্রিয়েচার্স’। ক্যামি গার্সিয়া এবং মার্গারেট স্টলের ‘বিউটিফুল ক্রিয়েচার্স’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রিচার্ড লাগ্রেভেন্স। এতে অভিনয় করেছেন অ্যালডেন এনরিচ, এলাইস ইংলার্ট, জেরেমি আয়রন্স, ভিওলা ডেভিস, এমা থম্পসন প্রমুখ।

এ বিষয়ে সিনেপ্লেক্সের বিপণন ও মিডিয়া কর্মকর্তা মেজবাহউদ্দীন আহমেদ জানান, এ বছরের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ফ্যান্টাসি নির্ভর সিনেমা ‘বিউটিফুল ক্রিয়েচার্স’। এতে দেখা যাবে, সাউথ ক্যারোলিনায় ছোট্ট শহর ছেড়ে আসা ইথানের সঙ্গে লিনা নামের এক রহস্যময়ী মেয়ের পরিচয় হয়। দুজন বেশ ভালো বন্ধু হয়ে ওঠে এবং একসঙ্গে মিশন শুরু করে নিজেদের পরিবার, শহর ও তার ইতিহাসের গোপন অন্ধকার উন্মোচন করতে।

তিনি আরও বলেন, “৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ সিনেমা যুক্তরাষ্ট্রে আশানুরূপ সাফল্য না পেলেও আন্তর্জাতিকভাবে ভালো সাফল্য পেয়েছে।”