২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ কেমন ভালবাসা

রনি রকিং ও জিকু বণিক নির্মাণ করলেন বাংলাদেশের গান ‘এ কেমন ভালবাসা’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 01:26 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

চিত্র পরিচালক জিকু বণিক ও সংগীত পরিচালক রনি রকিং জুটি সম্প্রতি নির্মাণ করেছেন মিউজিক ভিডিও বাংলাদেশের গান ‘এ কেমন ভালবাসা’।

এ বিষয়ে পরিচালক জিকু গ্লিটজকে বলেন, “ভিডিওটি দেখার পরও একটি রহস্য থেকেই যাবে। ভিডিওটির কাজ করার জন্য আমাকে আয়ারল্যান্ড-এর চারটি জায়গা ব্যবহার করতে হয়েছে।”

ভিডিওটির চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা করেছেন আয়ারল্যান্ডের নাগরিক হারমিলিও ওপেল। তিনি জানিয়েছেন, কাজ করে তিনি খুব খুশি এবং আশা করছেন দর্শকের কাছেও কাজটি  ভাল লাগবে।

ভিডিওতে অংশ নিয়েছেন দিদার, বিকু এবং রঙ ব্যান্ড। দিদার বলেন, “ভিডিওটির প্রধান চরিত্র করার প্রস্তাব দিয়ে জিকু আমাকে বলে রক মিউজিসিয়ানদের মতো আচরণ করতে হবে ভিডিওতে। তারপর আমি আয়ারল্যান্ড এর রক মিউজিসিয়ানদের সঙ্গে চলাফেরা শুরু করি।”

গানটির সংগীত পরিচালনা করেছেন রনি রকিং। গানের কথা লেখার পাশাপাশি কণ্ঠদানের কাজ করেছেন আর জে রাজু।

এ বিষয়ে রনি গ্লিটজকে বলেন, “আমি রাজুর গীতিকবিতাকে মেলোডিয়াস রক জনরা’য় সুর করেছি। রাজু ওই অনুযায়ীই গাওয়ার চেষ্টা করেছে।”

রনি আরও জানিয়েছেন, ৩১ মে বৈশাখী টিভির অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’ এ ভিডিওটি দেখানো হবে বিকাল ৫টা ২০মিনিটে।

রনি রকিং ও জিকু বণিক জুটি এর আগে নীল আকাশ শিরোনামের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন। যা আয়ারল্যান্ডভিত্তিক সংগীত উৎসব ‘ডেয়ার মিডিয়া আন্ডারগ্রাউন্ড শর্ট ফেস্টিভ্যাল-২০১২’তে সেরা ভিডিও হিসেবে দ্বিতীয় পুরস্কার অর্জন করে।