২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গীতাঞ্জলির রবীন্দ্র-নজরুল উৎসব

ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে রবীন্দ্র-নজরুল উৎসব।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:49 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে রবীন্দ্র-নজরুল উৎসব। ১৭ মে অনুষ্ঠিতব্য উৎসবটির আয়োজন করছে গীতাঞ্জলি ললিতকলা একাডেমী। বাংলাসাহিত্যের এই দুই প্রবাদপূরুষ সম্পর্কে আলোচনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এতে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মাহবুব আলম মিঠু বলেন, “বিকাল ৫ টায় অনুষ্ঠান শুরু হবে। এতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করবেন রবীন্দ্রগবেষক আহমদ রফিক ও নজরুলগবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে গীতাঞ্জলির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা বিগত ৮ বছর ধরে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক চর্চা করে আসছি। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এই অনুষ্ঠানের মধ্যমে আমরা কবিগুরুর ১৫২তম এবং জাতীয় কবির ১১৪তম জন্মজয়ন্তী উদযাপন এই আয়োজন করেছি।”