২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে সৈয়দ আবদুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

বাংলা সংগীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর জন্মদিনে ইউটিউবে প্রকাশিত হয়েছে তার জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 08:13 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে সেই কৈশোর জীবন থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন সৈয়দ আবদুল হাদী। তখনই হাতে-কলমে শিখেছেন গান। তার গাওয়া বিপুল সংখ্যক শ্রোতাপ্রিয় ও কালজয়ী গানের মধ্য থেকে ৪৬টি নিয়ে চারটি সিডি প্রকাশ করেছিলো বাংলাঢোল। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসেছে প্রামাণ্যচিত্র ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’।

৩৪ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটি এতোদিন দেখা গেছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্স অ্যাপগুলিতে। গত রাতে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। 

‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। তিনি বলেন, “ প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে কৃতি এই শিল্পীর বেড়ে ওঠা, গান নিয়ে তার চিন্তা-দর্শন, দেশীয় গানের নানা অনুষঙ্গসহ অনেক অজানা তথ্য।”