১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমির খানের ‘সিতারে জামিন পার’ ইউটিউবে, দেখতে খরচ ১০০ রুপি

‘সিতারে জামিন পার’ ইউটিউবে একবার দেখতে হলে খরচ করতে হবে ১০০ রুপি।

আমির খানের ‘সিতারে জামিন পার’ ইউটিউবে, দেখতে খরচ ১০০ রুপি
‘সিতারে জামিন পার’ সিনেমার দৃশ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 04:28 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

বলিউডের তারকা অভিনেতা আমির খান আগেই বলেছিলেন, ‘সিতারে জামিন পার’ ওটিটিতে মুক্তি পাবে না, চলবে কেবল প্রেক্ষাগৃহে।

তবে বহু সংখ্যক দর্শকের মাঝে সিনেমাটি পৌঁছে দিতে ‘সিতারে জামিন পার’ মুক্তি পাচ্ছে ইউটিউবে। কিন্তু বিনামূল্যে নয়, ওটিটির মত টাকা খরচ করে দেখতে হবে সিনেমাটি।

ইউটিউবে সিনেমাটি একবার দেখতে হলে খরচ করতে হবে ১০০ রুপি। ইউটিউবে সিনেমা মুক্তির এই নতুন পরিকল্পনাকে আমির খান নাম দিয়েছেন 'জনতার থিয়েটার'।   

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এক সংবাদ সম্মেলনে আমির খান জানিয়েছেন, শুক্রবার তার ‘সিতারে জামিন পার’ সিনেমাটি 'আমির খান টকিজ' ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। 

আমির বলেন, “দেশে মাত্র ২-৩ শতাংশ মানুষ সিনেমা হল যিঙ। এখন ডিজিটাল লেনদেন অনেক সহজ। ইউটিউব এমন এক মাধ্যম, যা দেশের বহু মানুষ প্রতিদিন ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ৫৫ কোটি ভারতীয় ইউটিউবে প্রবেশ করেন। সেখানেই আমার সিনেমা আমি পৌঁছে দিতে চাই। সিনেমাটি সবার কাছে পৌঁছে দিতে এখন এই প্ল্যাটফর্মটিই উপযুক্ত বলে মনে হল।”  

আমির আরও বলেন, “থিয়েটারে আমরা একবার টিকেট কেটে একটা সিনেমা দেখি। সেই মডেলটাই এবার আমি ডিজিটালে নিয়ে এলাম। ইউটিউবে সিনেমাটি একবার দেখার জন্য একবার মূল্য পরিশোধ করতে হবে। এতে দর্শকের নাগালে থাকবে সিনেমা।”

আমির খান জানিয়েছেন, কয়েক মাস আগে আমির খান টকিজ ইউটিউব চ্যানেল চালু হয়েছে। ভবিষ্যতে তার প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য সিনেমাগুলোও ধাপে ধাপে এই চ্যানেলে মুক্তি দেওয়া হবে।  

ইউটিউবে টাকা খরচ করে সিনেমা দেখার এই উদ্যোগ ‘সব পক্ষের জন্য লাভজনক’ হবে বলে মনে করছেন এই অভিনেতা।  

আমিরের ভাষ্য, “প্রযোজকদের জন্য এটা বড় আকারে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ, আর দর্শকদের জন্যও এটা সাশ্রয়ী।”

আমির খান টকিজ চ্যানেলে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাও মুক্তির সুযোগ করে দিবেন আমির।  

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'সিতারে জামিন পার' সিনেমা। বিশ্বব্যাপী সিনেমাটি ১৬৭ কোটি রুপি আয় করেছে।   

সিনেমার গল্প গুলশন নামের এক বাস্কেটবল কোচকে ঘিরে, যিনি তার রূঢ় স্বভাবের কারণে বিভিন্ন জায়গায় সম্মান হারান। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি, সেই বিবাদ সমাধানে তাকে আদালতে যেতে হয়। সেখানে তাকে শাস্তি দেওয়া হয়, একদল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বাস্কেটবল শেখাতে হবে। তাদেরকে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।   

সিনেমায় আমির খান অভিনয় করেছেন গুলশনের ভূমিকায়। তার সঙ্গে দেখা গেছে জেনেলিয়া ডিসুজাকে।

এটি আমিরের দারুণ সাড়া ফেলা চলচ্চিত্র ‘তারে জামিন পার’ এর সিকুয়েল। এই সিনেমায় ১০টি নতুন মুখ হাজির করেছেন আমির খান।

আরও পড়ুন:

আমিরের 'সিতারে জামিন পার' প্রথম দিন যত আয় করল 

'সিতারে জামিন পার': ১০ নতুন মুখ নিয়ে আসছেন আমির

'সিতারে জামিন পার': মুক্তির তারিখ পেছালেন আমির

'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!

সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?

আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার

অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির

'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

আমির খানের সিদ্ধান্ত বদল