২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকদে মেহজাবীন পরেছিলেন মায়ের বিয়ের শাড়ি

বিয়ের ১৪ দিন পর আকদের ছবি সামনে এনেছেন মেহজাবীন।

আকদে মেহজাবীন পরেছিলেন মায়ের বিয়ের শাড়ি
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের বিয়ের ছবি। ছবি: মেহজাবীনের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 05:59 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

মায়ের শাড়ি পরে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের ১৪ দিন পর আকদের ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। এই শাড়িটিকে বিয়েতে মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার বলে মনে করেন মেহজাবীন। 

গেল ১৪ ফেব্রুয়ারিতে বিয়ের দিনের ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, “ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম।”

গেল ১৪ ফেব্রুয়ারিতে বিয়ের দিনের

অভিনেত্রীর কথায়, বিশেষ ওই দিনটি মেহজাবীনের কাছে আরো অর্থবহ হয়ে ওঠে প্রিয় কিছু মানুষের উপস্থিতিতে। 

অভিনেত্রীর কথায়, বিশেষ ওই দিনটি মেহজাবীনের কাছে আরো অর্থবহ হয়ে ওঠে প্রিয় কিছু মানুষের উপস্থিতিতে।

মায়ের দেওয়া শাড়ির কথা জানিয়ে মেহজাবীন লিখেছেন, “আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন।” 

মায়ের দেওয়া শাড়ির কথা জানিয়ে মেহজাবীন লিখেছেন, “আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন।”

ভালোবাস দিবসের পর থেকেই কানাঘুষো ছিল মেহজাবীন ও আদনান বিয়ে করেছেন। এরপর ২৩ ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদের ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। পর দিন আমিন বাজারের মধুমতি মডেল টাউনে বিয়ে পরবর্তী অনুষ্ঠান সারেন তারা। 

ভালোবাস দিবসের পর থেকেই কানাঘুষো ছিল মেহজাবীন ও আদনান বিয়ে করেছেন। এরপর ২৩ ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদের

মেহজাবীন জানিয়েছেন তারা বিয়ের আগে ১৩ বছর একসঙ্গে পথ চলেছেন।

মেহজাবীন জানিয়েছেন তারা বিয়ের আগে ১৩ বছর একসঙ্গে পথ চলেছেন।

আকদের দিন নতুন এই দম্পতির সঙ্গে ছবি তুলেছেন নির্মাতা আশফাক নিপুণ ও সংগীতশিল্পী এলিটা করিম।

আকদের দিন নতুন এই দম্পতির সঙ্গে

অনেক তারকাই উপস্থিত ছিলেন মেহজাবীনের আকদের অনুষ্ঠানে। ছবিতে মেহজাবীন ও রাজীবের সঙ্গে অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী, কোরিওগ্রাফার ও তাদের পরিবারের সদস্যরা।

অনেক তারকাই উপস্থিত ছিলেন মেহজাবীনের আকদের অনুষ্ঠানে। ছবিতে মেহজাবীন ও রাজীবের সঙ্গে অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী, কোরিওগ্রাফার ও তাদের পরিবারের সদস্যরা।

অভিনেত্রীর কথায়, “মানুষ বলে সাত বছরের বন্ধুত্ব স্থায়ী হয়, আমরা এটি দ্বিগুণ করেছি।”

অভিনেত্রীর কথায়, “মানুষ বলে সাত বছরের বন্ধুত্ব স্থায়ী হয়, আমরা এটি দ্বিগুণ করেছি।”