Published : 01 Mar 2025, 09:13 PM
ঢাকায় আর্মি গলফ ক্লাবে হয়ে গেল সপ্তম ‘ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট’।
শুক্রবার রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়েছে বলে ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এবারের টুর্নামেন্টে দেশি ও বিদেশি ৮ শতাধিক পেশাদার গলফার অংশ নেন। এর মধ্যে ৪৮০ জন ছিলেন রেগুলার গলফার, ৭৬ জন ভ্যাটার্ন, ২০৬ জন সিনিয়র, ৪২ জন নারী আর ১৬ জন জুনিয়র ছিলেন। এদের মধ্যে মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।
“প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদুর রহিম। এ ছাড়া নারীদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন জাহাঙ্গীর, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন শায়লা আহসান, রানার্স-আপ হয়েছেন জ্যোস্না আরা নীলা। জুনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন খান ফারহান আহমেদ। বেস্ট গ্রোসে সেরা হয়েছেন রায়িম আল মাবরুক।”
ওয়ালটন বলছে, “ভ্যাটার্ন গ্রুপে বিজয়ী হয়েছেন ইউং কমান্ডার (অব.) এম. সাইফুল ইসলাম। আর বেস্ট গ্রোসে সেরা হয়েছেন কর্নেল (অব.) মোহাম্মদ আমিনুল ইসলাম। সিনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন মেজর (অব.) মো. আরমান আলী ভূঁইয়া। রানার্স-আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সোহেল।”
আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী।