২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কে ছিলেন না আমির কন্যার বিবাহোত্তর সংবর্ধনায়!

বছরের শুরু থেকে ভারতের বলিউডি খবরে বড় জায়গা নিয়ে আছে আমির খানের একমাত্র মেয়ে ইরা খানের বিয়ের খবর। ৩ থেকে ১৩ জানুয়ারি মুম্বাই, রাজস্থান মিলিয়ে তিন ভিন্ন ভেন্যুতে মেয়ে ইরা ও জামাতা নূপুর শিখরের বিয়ের অনুষ্ঠান করেছেন আমির। তিনটি অনুষ্ঠানই লোকসমাগম, নাচ-গান এবং নানা আনুষ্ঠানিকতায় ছিল ভরপুর। সর্বশেষ মুম্বাইয়ে ১৩ জানুয়ারিতে ইরার বিবাহোত্তর সংবর্ধনাকে বলিউডি তারকাদের মিলনমেলা হিসেবেই বর্ণনা করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সেই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমির খান, শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতিতে। জয়া বচ্চন ও রেখাকেও এক ছাদের নিচে এনেছেন আমির। এসেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু, আমিরের প্রথম সিনেমার নায়িকা জুহি চাওলা, নব্বইয়ের সাড়া ফেলা মাধুরী দীক্ষিত, সোনালী বেন্দ্রে, অনিল কাপুরসহ নির্মাতা ফারহান খান। এছাড়া সুরকার এ আর রহমান এবং ক্রিকেটার শচীন টেন্ডুলকাররাও আলো ছড়ান ইরার বিয়ের অনুষ্ঠানে। এমনকি আমিরের কঠোর সমালোচনা করা কঙ্গনা রানাউতও বাদ যাননি নিমন্ত্রিতের তালিকায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 01:21 PM

Updated : 15 Jan 2024, 02:21 PM

Image

অনুষ্ঠানের শুরুর দিকে এসেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, দুই খানের মাঝে দাঁড়িয়ে আমিরেরর জামাতা নূপুর শিখরের মা প্রীতম শিখর।

Image

শাহরুখের স্ত্রী গৌরী খানের পাশে দাঁড়িয়ে তোলা এই ছবিকে আমির নিজেই বলছেন, ‘দামি ছবি’।

Image

ভেন্যুতে ঢুকেই ছবি তোলার মঞ্চে দাঁড়িয়ে আলোকচিত্রীদের মন ভালো করেছেন সালমান খান।

Image

অনিল কাপুরের এই ছবিতে আমিরের মন্তব্য, ‘তিনি চির নায়ক, সন্দেহ আছে?’

Image

স্ত্রী শিবানি দন্ডেকরকে নিয়ে নির্মাতা অভিনেতা ফারহান আখতার

Image

হাজির ছিলেন আমিরের ‘থ্রি ইডিয়টস’ এর সঙ্গী শারমান যোশী।

Image

বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

Image

অমিতাভ বচ্চনকে দেখা না গেলেও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে এসেছিলেন জয়া বচ্চন। মা-মেয়ের সঙ্গে এক ফ্রেমে এক সময়ের মডেল অভিনেত্রী সোনালী বেন্দ্রে।

Image

আমিরের প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর নায়িকা জুহি চাওলাকে দেখা যায় অফ হোয়াইট পোশাকে।

Image

ছিলেন সাবেক বিশ্বসু্ন্দরী সুস্মিতা সেন।

Image

জমাকালো সাজে বর-কনের দুই মা ইরা দত্ত এবং প্রীতম শিখর।

Image

দুই ছেলে জুনায়েদ খান ও আজাদ খানকে নিয়ে আমির ধরা পড়েছেন আলোকচিত্রীদের লেন্সে।

Image

এক ফ্রেমে হিন্দি সিনেমার তিন অভিনেত্রী । বর্ষীয়ান সায়রা বানুকে নিয়ে রেখা এবং হেমামালিনী।

Image

আমির সমালোচক কঙ্গনা রানাউতকে দেখে হইহই পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে। আমিরের অনুষ্ঠানে কঙ্গনাকে ‘অপ্রত্যাশিত’ বলেছেন কেউ কেউ।

Image

আমিরের পুরনো বন্ধু মাধুরী দীক্ষিত।

Image

ছেলে আমিন রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে আলো ছড়ান অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

Image

শেষের দিকে এসেছিলেন রাণবীর কাপুর।

Image

ভিকি কৌশলকে ছাড়া একাই এসেছিলেন ক্যাটরিনা কাইফ।